advertisement

স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ

Last Updated:

স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করা অভিযোগ । শনিবার কোচবিহার জেলার বড় মধুসুদন গ্রামে ঘটনাটি ঘটেছে।

#কোচবিহার: স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করা অভিযোগ । শনিবার কোচবিহার জেলার বড় মধুসুদন গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, গত ৩০ জুন ওই মহিলার দেওয়রের বৌভাত ছিল। রাত একটা নাগাদ অনুষ্ঠান শেষে স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে তারা শ্বশুরবাড়ি থেকে কিছু দূরে নিজেদের বাড়িতে ফিরে আসে । এরপর রাতে ঘুমিয়ে পড়ে। রাত ২:৩০ টা নাগাদ প্রতিবেশি দুই যুবক সিদ কেটে ঘরে ঢুকে পড়ে ৷ ছুরি দেখিয়ে স্বামীর হাত পা বেধে দেয় ।
advertisement
advertisement
এরপর গলায় ছুরি ঠেকিয়ে পর পর দু’জন তার স্ত্রীকে ধর্ষণ করে। সেই সময় ওই মহিলা চিৎকার করলেও বাইরে বৃষ্টি হওয়ায় প্রতিবেশিরা চিৎকার শুনতে পায়নি। সকাল হতেই বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত দুই যুবক এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় নেতারা বিষয়টি ধামাচাপা দিতে উদ্যোগী হয়। অবশেষে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement