advertisement

Home theatre blast update: অন্য ছেলেকে বিয়ে প্রেমিকার, বদলা নিল প্রেমিক! হোম থিয়েটার বিস্ফোরণের কিনারা করল পুলিশ

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রায়পুর: বিয়েতে উপহার পাওয়া হোম থিয়েটারর চালাতেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল নববিবাহিত যুবক এবং তাঁর দাদার৷ ছত্তীসগড়ের কবীরধাম জেলার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল৷
ঘটনার তদন্তে নেমে এবার আরও মারাত্মক তথ্য এল পুলিশের হাতে৷ তদন্তকারীরা জানতে পারলেন, আসলে ওই হোম থিয়েটারের মধ্যে আগে থেকেই বোমা রাখা ছিল৷ হোম থিয়েটার অন করতেই সেটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ আর হোম থিয়েটারের মধ্যে বোমা রেখে ওই হত্যাকাণ্ডের ছক কষেছিলেন নিহত যুবকের স্ত্রীর প্রাক্তন প্রেমিক! ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷
advertisement
advertisement
গত সোমবার রেঙ্গাখার থানার চমারি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ গত ১ এপ্রিল ২২ বছর বয়সি হেমেন্দ্র মেরাবির বিয়ে হয়েছিল৷ সোমবার হেমেন্দ্র এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘরে বিয়েতে পাওয়া উপহার খুলে দেখছিলেন৷ তাঁদের কথায়, হেমেন্দ্র ওই ইলেক্ট্রিক বোর্ডে প্লাগ লাগিয়ে মিউজিক সিস্টেম চালু করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রর৷
advertisement
এই ঘটনায় হেমেন্দ্রর দাদা রাজকুমারও গুরুতর আহত হন৷ দেড় বছরের একটি শিশু সহ মোট পাঁচ জনের আঘাত লাগে৷ প্রত্যেককেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসা চলাকালীনই হেমেন্দ্রর দাদার মৃত্যু হয়৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের দেওয়াল এবং ছাদে পর্যন্ত ফাটল ধরে৷
advertisement
এই ঘটনার তদন্তে নেমে প্রথমে রীতিমতো অবাক হয়ে যায় পুলিশও৷ কীভাবে সাধারণ হোম থিয়েটারে এরকম ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা নিয়েই ধন্দ তৈরি হয়৷ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ পাশাপাশি, বিয়েতে কে কোন উপহার দিয়েছিলেন, সেই তালিকাও খতিয়ে দেখে পুলিশ৷ তখনই দেখা যায়, সরযু নামে এক যুবককে চিহ্নিত করে পুলিশ৷ ওই যুবকই হোম থিয়েটারটি উপহার দিয়েছিল৷ সরযুর আর এক পরিচয়, বিস্ফোরণে নিহত হেমেন্দ্রর স্ত্রীর প্রাক্তন প্রেমিক ছিল সে৷ ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের সমাধান হয়৷
advertisement
পুলিশের কাছে ওই যুবক স্বীকার করে, প্রেমিকা তাকে বিয়ে না করে হেমেন্দ্রকে বিয়ে করায় বদলা নিতে চেয়েছিল সে৷ সেই মতো হোম থিয়েটারে বোমা রেখে উপহার দেওয়ার ছক কষে সরযু৷ হোম থিয়েটারের ভিতরে বোমা থাকায় সেটির প্লাগ ইলেক্ট্রিক বোর্ডে ঢুকিয়ে চালু করতেই জোরাল বিস্ফোরণ ঘটে৷ মৃত্যু হয় হেমেন্দ্র এবং তাঁর দাদার৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Home theatre blast update: অন্য ছেলেকে বিয়ে প্রেমিকার, বদলা নিল প্রেমিক! হোম থিয়েটার বিস্ফোরণের কিনারা করল পুলিশ
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement