advertisement

সাবধান! এক লক্ষের বেশি ভারতীয়র প্যান-আধার-পাসপোর্টের তথ্য লিক ডার্কনেটে

Last Updated:

আতঙ্কিত সকলেই, কোন কাজে ব্যবহার হবে মানুষের ব্যক্তিগত সমস্ত আধিকারিক পরিচয়পত্র

#নয়াদিল্লি: সর্বনেশে খবর ৷ এক লক্ষেরও বেশি ভারতীয়র আধার, প্যান ও পাসপোর্টের সব তথ্য সহ স্ক্যান কপি ডার্কনেটে বিক্রির জন্য রাখা হয়েছে ৷ সাইবার সিকিউরিটি ফার্ম সাইবল (Cyble)  এই মারাত্মক খবর দিয়েছে ৷ সাইবলের এই রিপোর্ট অনুসারে এই বিপুল পরিমাণে ডেটা লিক বা পরিংসংখ্যান লিক হয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে হয়েছে কোনও সরকারি তথ্যভান্ডার থেকে নয় ৷ বিভিন্ন চুরি ছাড়াও এই বিপুল পরিমাণ তথ্যভান্ডার  থেকে প্রাপ্ত ইনফরমেশন থেকে আতঙ্কবাদী হামলা সহ আরও ভয়ানক কার্যকলাপের জন্য ব্যবহার হয় ৷
কারণ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ এই ডেটা বিভিন্ন অবৈধ কাজে ব্যবহৃত হয় ৷ Dark Net - মজুত থাকা এই পরিসংখ্যান সম্ভবত কোনও কেওয়াইসি স্টোর থেকে লিক হয়েছে ৷ কারণ যেখান থেকে এই তথ্যগুলি সামনে এসেছে সেখানে প্যান-আধার ও পাসপোর্টের স্ক্যান কপি রয়েছে৷
ডার্কনেটে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনের মতো সহজে পাওয়া যায় না ৷ এই স্তরে ঢুকে কোনও তথ্য বার করতে হলে বিশেষ সফটওয়্যারের সাহায্য লাগে ৷ ভারতের বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে এক লক্ষের থেকে অধিক লোকের তথ্য লিক হয়ে গেছে ৷ সাইবেলের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এক লক্ষ ডকুমেন্ট ভারতীয়দের ৷ এই সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি হিসেবে রয়েছে ৷ তবে কোন কোম্পানির থেকে
advertisement
advertisement
এই কেওয়াইসি বেরিয়ে এসেছে তা নিয়ে প্রশ্ন থাকছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সাবধান! এক লক্ষের বেশি ভারতীয়র প্যান-আধার-পাসপোর্টের তথ্য লিক ডার্কনেটে
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement