advertisement

উন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...

Last Updated:

ছিল ধর্ষণের মামলার শুনানি, ধর্ষিতার গায়ে আগুন ধরালো অভিযুক্ত!

#লখনউ: হায়দরাবাদের ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের সামনে এল আরও এক বীভৎস ঘটনা৷ ধর্ষিতাকে পুড়িয় মারা চেষ্টা হল৷ খালি রাস্তায় একা পেয়েই মহিলার গায়ে ঢেলে দেওয়া হল কেরোসিন৷ তারপর শরীরে ঠুকে দেওয়া হল দেশলাই৷ দাউ দাউ করে জ্বলতে থাকল মহিলার শরীর৷ নিজের ধর্ষণের মামলা শুনতে যাচ্ছিলেন৷ রায়বেরালিতে ছিল সেই মামলার শুনানি৷ যাওয়ার পথেই আক্রমণের মুখে পড়লেন ধর্ষিতা৷
ধর্ষণের শিকার আগেই হয়েছিলেন মহিলা৷ তারই শুনানি চলছিল আদালতে ৷ ধর্ষকই ফের নির্যাতিতার ওপর এভাবে আক্রমন চালায়৷ ধর্ষণের ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ জেলে কিছুদিন কাটানোর পর জামিনে মুক্ত হয় সে৷ সেই সুযোগে ধর্ষিতাকে মেরে ফেলার চেষ্টা করে সে৷ ধর্ষিতাকে নির্জনে পেয়েই তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে৷ ধর্ষণ করে শেষ হয়নি অত্যাচার৷ এবার ধর্ষিতাকে পুড়িয়ে মেরে মামলা খতম করতে চেয়েছিল অভিযুক্ত৷ মামলা
advertisement
advertisement
গায়ে আগুন লাগার পর অনেক দূর পর্যন্ত রাস্তায় দৌড়তে থাকেন ধর্ষিতা৷ প্রত্যক্ষদর্শীরা দেখেই খবর দেন পুলিশে৷ তার ৯০ শতাংশ পুড়ে যায় মহিলার দেহ৷ তাকে লখনউ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা৷ জানা গিয়েছে যে পরিবারের অমতে দু’জনে বিয়ে করেছিলেন৷ বিয়ের পরও স্বামী-স্ত্রী হিসেবে দু’জনের পরিবার না মানায় সম্পর্ক ভেঙে দেন তারা৷ কিন্তু সেই পরিণতি যে এমন ভয়ানক হতে পারে, কেউ ভাবতেও পারেননি৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement