advertisement

Nagma: রাত সাড়ে দশটায় মোবাইলে এসএমএস, ফাঁদ পা দিলেন অভিনেত্রী নাগমা! মুহূর্তে সর্বনাশ

Last Updated:

অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪১৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি এবং ৬৬ডি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷

প্রতারণার শিকার অভিনেত্রী নাগমা৷
প্রতারণার শিকার অভিনেত্রী নাগমা৷
মুম্বই: এবার ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন অভিনেত্রী নাগমা৷ প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ১ লক্ষ টাকা খুইয়েছেন তিনি৷ এর পরেই মুম্বইয়ের বান্দ্রায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ অভিনেত্রীর অভিযোগ পেয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে নাগমা জানান, গত ২৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন নাগমা মোরাজি৷ সেখানে তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মোবাইলে দুটি ভিন্ন নম্বর থেকে মেসেজ আসে৷ সেখানে বলা হয়, প্যান কার্ড আপডেট না করলে নাগমার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে৷
advertisement
advertisement
মেসেজের সঙ্গেই ছিল একটি লিঙ্ক৷ ওই লিঙ্কে ক্লিক করে নিজের প্যান কার্ড ডিটেলস দেন তিনি৷ এর পরেই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে৷ ওটিপি দিতেই তাঁর কাছে ব্যাঙ্কের থেকে একটি ট্র্যানজ্যাকশন অ্যালার্ট আসে৷ প্রতারিত হয়েছেন আন্দাজ করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ফোন করেন তিনি৷ তখনই নাগমা জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন, জানুন উপায
ওই দিন রাতেই বান্দ্রায় পুলিশে অভিযোগ দায়ের করেন নাগমা৷ অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪১৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি এবং ৬৬ডি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
সম্প্রতি মুম্বইয়ে সাইবার প্রতারণার অভিযোগ অনেকটাই বেড়েছে৷ সাধারণ মানুষকে সতর্ক করতে গত ৪ মার্চ একটি গাইডলাইনও প্রকাশ করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Nagma: রাত সাড়ে দশটায় মোবাইলে এসএমএস, ফাঁদ পা দিলেন অভিনেত্রী নাগমা! মুহূর্তে সর্বনাশ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement