advertisement

নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক

Last Updated:

নাবালিকা ধর্ষণে উত্তাল মহিষাদল ৷ নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত বছর ২৮-এর এক যুবক পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে ।

#মহিষাদল: নাবালিকা ধর্ষণে উত্তাল মহিষাদল ৷ নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত বছর ২৮-এর এক যুবক পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার কেশবপুর রেল স্টেশনের কাছে ওই নাবালিকার বাবার একটি পানের দোকান রয়েছে। বাবা প্রতিবন্ধী । দোকানের কিছুটা দূরেই নাবালিকার বাড়ি। বৃহস্পতিবার বিকেলে নাবালিকা শিশুটি বাবার দোকানে আসে। সেখানেই খেলা করছিল শিশুটি।
advertisement
advertisement
কিছুক্ষণ পরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । খোঁজাখুঁজি শুরু করলে দোকানের কিছুটা দূরে ফাঁকা জমির মধ্যে এক যুবক সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। শিশুটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল অভিযুক্ত। সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক । শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে ।
advertisement
পুলিশ সূত্রে খবর অভিযুক্তের দিদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে অবশ্য় ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে ৷ অভিযুক্তের বাড়ি নন্দকুমার থানার দয়ালদাসি এলাকায়। অভিযুক্তের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement