advertisement

মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভোর ধর্নায় স্ত্রী রত্না

Last Updated:

মেয়র আছেন মেয়রেই ৷ কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক বিবাদ তো এতদিন ছিলই কিন্তু এখন তা এক অন্য রূপ নিয়েছে ৷

#কলকাতা: মেয়র আছেন মেয়রেই ৷ কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক বিবাদ তো এতদিন ছিলই কিন্তু এখন তা এক অন্য রূপ নিয়েছে ৷ স্ত্রী রত্না চট্টোপাধ্যায় গুচ্ছ অভিযোগ নিয়ে মেয়রের বাড়ির সামনে ধর্নায় বসেছেন ৷ মেয়েকে নিয়েই ধর্না শুরু করলেও পরে মেয়েকে বাড়ি পাঠিয়ে রত্নাদেবী জারি রেখেছেন ধর্না ৷
সূত্রের খবর শোভন-রত্নাদেবীর মেয়ের জার্মানিতে লেখাপড়া করার সুযোগ এসেছে কিন্তু বিদেশে যেতে হলে ভিসা লাগে, সেই ভিসা সংক্রান্ত নথিতে বাবা হিসাবে শোভনবাবু সই দরকার ৷ তাঁর অভিযোগ তিনি সই করছেন না সব জেনে শুনেও ৷ বারবার ফিরিয়ে দিয়েছেন ৷ এই নিয়ে তাঁর সঙ্গে দুবার দেখা করতে চাওয়া হলে তিনি দেখা করেননি ৷ তাঁর অভিযোগ মেয়ের ভবিষ্য়ত নিয়ে ভাবিত নন উদাসহীন বাবা ৷
advertisement
মেয়ের প্রতি বাবার এই রকম বৈষম্যমূলক আচরণের ক্ষুব্ধ হয়েই গতকাল রাত থেকেই শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়ির সামনে ধর্নায় বসেছেন মেয়র-পত্নী রত্নদেবী ৷ তিনি কোনও ভাবেই মেয়ের ভবিষ্যত নিয়ে সমঝোতা করবেন না বলেই জানিয়েছেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভোর ধর্নায় স্ত্রী রত্না
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement