advertisement

৩ বছরের শিশুকন্যার মুখে চকলেট বোমা ঢুকিয়ে আগুন দেওয়া হল, ছিন্নভিন্ন মুখে পড়ল ৫০টি সেলাই!

Last Updated:
#মেরঠ:  বুধবার থেকেই সারা দেশে শুরু হয়ে গিয়েছে দিওয়ালির উদযাপন ৷ এই উৎসব সব অন্ধকার কেটে গিয়ে জীবন আলোময় হয়ে ওঠার দিন ৷ কিন্তু এমন মনের নিকষ কালো অন্ধকার কাটাবে কে? যে ঘটনার বর্ণনা শুনে গা শিউরে ওঠে, যা বিশ্লেশণ করতে গেলে বিভৎস, নৃশংস, জঘন্য, নরকীয়...সমস্ত বিশ্লেষণই ছোট হয়ে যায় ৷
গত বুধবার বাজি ফাটানোর নাম করে পাশের বাড়ির ৩ বছরের ছোট শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী ‘দাদা’ ৷ এরপরেই তার মুখে চকলেট বোমা ঢুকিয়ে দেয় হরপাল নামের ওই যুবক ৷ তারপর সলতে বের করে তাতে ধরিয়ে দেয় আগুন ৷ মুহূর্তের মধ্যে বিকট শব্দ ৷ নরম তুলতুলে মুখের মধ্যেই ফেটে যায় বোমাটি ৷ ছিন্নভিন্ন হয়ে যায় শিশুটির মুখ ৷ ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে ৷
advertisement
স্থানীয়রা ওই শিশু ও অন্যান্য বাচ্চাদের কান্নাকাটি শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান এলাকায়। শিশুটিতে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাতে দেখেন। পাশের অন্যান্য শিশুরা তখন জানায় ওই যুবক কী কাণ্ড ঘটিয়েছে ৷ তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে ৷
advertisement
শিশুটিকে দেখে শিউরে ওঠেন চিকিৎসকরাও ৷ তার মুখ ও শ্বাসনালী ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ৷ মুখে ৫০টি সেলাই পড়েছে শিশুটির ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতেলর বিছানায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে সে ৷
advertisement
শিশুটির বাবা শশী কুমার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ ৷ তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক হরপাল ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৩ বছরের শিশুকন্যার মুখে চকলেট বোমা ঢুকিয়ে আগুন দেওয়া হল, ছিন্নভিন্ন মুখে পড়ল ৫০টি সেলাই!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement