advertisement

কলেজে ছাত্রী সেজে লেডি কনস্টেবল, হাতেনাতে ধরলেন র‍্যগিং চক্র

Last Updated:

প্রায় ২ মাস ছাত্রী সেজে কলেজে ছিলেন শালিনী৷ এই সময় তিনি পড়ুয়াদের সঙ্গে মিশে তাদের সঙ্গে ক্যান্টিনে সময় কাটানো থেকে শুরু করে সকলের উপর নজর রাখতেন৷

#ইনদওর: ছাত্রীর ছদ্মবেশে মেডিক্যাল কলেজে পৌঁছলেন এক মহিলী পুলিশকর্মী৷ এমনভাবে সকলের সঙ্গে মিশে গেলেন যে কারও কোনও সন্দেহই হল না৷ কেউ বুঝতেই পারল না যে তিনি এক পুলিশ কনস্টেবল৷ একজন কলেজ পড়ুয়া হিসেবে গোপনে এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করেন এই লেডি কনস্টেবল৷ এবং তার হাতেই ধরা পড়ে বহুদিন ধরে চলতে থাকা কলেজের ragging-র বিষয়টি৷
ঘটনা মধ্যপ্রদেশের ইনদওরের৷ খুবই নামজাদা গান্ধি মেমোরিয়াল মেডিক্যাল কলেজে চলছিল ragging-র মতো জঘন্য কাণ্ড৷ খবর আসলেও, প্রমাণ সহ হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না অভিযুক্তদের৷
advertisement
থানার ইনজার্চ তেহজিব কাজী জানিয়েছেন যে কলেজের এক ছাত্র ইউজিসিতে ragging-র অভিযোগ করেছিলেন৷ এরপর ২৪ জুলাই সেই ছাত্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে কলেজ কর্তৃপক্ষ৷ ছাত্রটি ইউজিসি হেল্পলাইনে ragging-র অভিযোগ জানালেও, নির্দিষ্টভাবে কোনও ছাত্র বা কোনও গোষ্ঠীর নাম উল্লেখ করেননি৷ শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট তুলে ধরা হয়েছিল৷ কতজন এর সঙ্গে যুক্ত ছিল, সেটাও সঠিখভাবে উল্লেখ করা হয়নি৷
advertisement
ইন্সপেক্টর তেহজিব কাজীর জানান যে এই সব তথ্য সামনে আসার পরই কনস্টেবল শালিনী চৌহানকে নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাজিয়ে কলেজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ একেবারে আন্ডারকভার এজেন্ট হিসেবে পুলিশ শালিনী চৌহান এই পুরো অপরেশনটি করেন এবং তাতে সাফল্য আসে৷
অনেক ক্ষেত্রে কলেজ পড়ুয়াদের সন্দেহ হলেও শালিনী বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে নেন৷ ছাত্র-ছাত্রীদের বিভান্ত করে তাদের বিশ্বাস অর্জন করে নেন৷ এবং সকল বিশ্বাসও করে নেন যে তিনি কলেজ ছাত্রী৷ এভাবেই তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সকলের থেকে তুলে আনতে থাকেন শালিনী৷ একে একে ragging-এর মতো অপরাধে জড়িতদের চিনতে শুরু করেন শালিনী৷
advertisement
আরও পড়ুন কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
তদন্তে জানা যায় যে ragging-এ জড়িত সিনিয়ার ছাত্ররা৷ তারাই জুনিয়ারদের অশ্লীল কাজ করতে বাধ্য করত৷ এই অপরাধে ১১জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে৷ এই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ ৩ মাসের জন্য কলেজ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
advertisement
প্রায় ২ মাস ছাত্রী সেজে কলেজে ছিলেন শালিনী৷ এই সময় তিনি পড়ুয়াদের সঙ্গে মিশে তাদের সঙ্গে ক্যান্টিনে সময় কাটানো থেকে শুরু করে সকলের উপর নজর রাখতেন৷ তিনি জানিয়েছেন যে সিনিয়ান ছাত্রদের ব্যবহার ছিল আক্রমণাত্মক৷ সবধরনের তথ্য জোগাড় করে উর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে রিপোর্ট জমা দেন শালিনী৷ এবং ধরে ফেলেন মহত্মা গান্ধি মেডিক্যাল কলেজের ragging চক্র৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
কলেজে ছাত্রী সেজে লেডি কনস্টেবল, হাতেনাতে ধরলেন র‍্যগিং চক্র
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement