advertisement

নিজের বোনকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার দাদা

Last Updated:

নাবালিকা বোনকে ন’মাস ধরে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ গ্রেফতার ২২ বছরের এক যুবক ৷ নিজের দাদা যে তার উপর এমন অত্যাচার চালাতে পারে তা হয়তো ভাবতেই পারেনি ১৭ বছরের এই কিশোরী ৷

#নয়াদিল্লি: নাবালিকা বোনকে ন’মাস ধরে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ গ্রেফতার ২২ বছরের এক যুবক ৷ নিজের দাদা যে তার উপর এমন অত্যাচার চালাতে পারে তা হয়তো ভাবতেই পারেনি ১৭ বছরের এই কিশোরী ৷ দাদার হাত থেকে রেহাই পায়নি ১৩ বছরের তার আরেক বোন ৷ ১৩ বছরের বোনকে শ্লীলতাহানি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগরে ৷
পুলিশ আধিকারিক জানিয়েছে, অভিযুক্ত যুবককে তারা রবিবার বিকেলে গ্রেফতার করেছে ৷ পুলিশের ডেপুটি কমিশনার বিজয় কুমার জানিয়েছেন, ১৭ ও ১৩ বছরের দুই বোন তার কাছে এক স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকের সঙ্গে তার কাছে এসেছিল ৷ দাদার নামে তারা ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করে ৷ তাদের অভিযোগের ভিত্তিতে ২২ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement
জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছেন ৷ তিনি জানান, গত মাসের এপ্রিল মাস থেকে এক বোনকে একাধিকবার ধর্ষণ করেছে ৷ এই সময় তার অন্য বোনের শ্লীলতাহানি করার অভিযোগও স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ৷
advertisement
পুলিশ জানিয়েছে, গত বছর এপ্রিল মাসে তাদের বাবা মারা যায় ৷ মা ক্যান্সারে আক্রান্ত ৷ তাই ছেলের উপর নজর রাখতে পারেনি ৷ আর এই সুযোগেই দুই বোনের উফর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্ত ৷ নির্যাতিতারা জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে তারা সেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চেয়ে পাঠায় ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নিজের বোনকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার দাদা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement