advertisement

#Tiktok: করোনা ভাইরাস মোকাবিলায় বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক, ভিডিও ভাইরাল

Last Updated:

এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম পছন্দের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক, আর তার সাহায্যেই সচেতনতা ছড়াতে চাইছে WHO

#কলকাতা: বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম টিকটক ভিডিও ৷  ভার্চুয়াল এই সোশ্যাল মিডিয়ায় নানা রকম বিনোদনের রসদ থাকে ৷ আর সেই রসদের খোঁজে মানুষ নিজের নিজের মুঠোফোন থেকে এই দুনিয়ায় চোখ মন ডোবান৷ এই বিনোদনের মাধ্যম এখন এতটাই জনপ্রিয় যে এর জনপ্রিয়তার নিরিখে তা সংবাদমাধ্যমেও শিরোনাম ছিনিয়ে নেয় ৷
আর এই ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ার এই দুরন্ত জনপ্রিয়তাকেই কাজে লাগাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নিজেদের একাধিক বার্তার Tiktok Video শেয়ার করছেন ৷ WHO -র পক্ষ থেকে জানানো হয়েছে কীভাবে সতর্কতা বজায় রেখে তারপরেই লড়াই করা যাবে মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আধিকারিকদের এই ভিডিওগুলি মানুষ প্রচুর পরিমাণে দেখছেন এবং তা শেয়ার করছেন ৷ এই মুহূর্তে তাদের পক্ষ থেকে যে ভিডিওটি শেষ জারি করা হয়েছে তাতে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
জানানো হচ্ছে প্রাথমিকভাবে যে বলা হয়েছে বৃদ্ধ ও শিশুরা এই মারণ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারেন সেটাই শুধু নয় ৷ তরুণরাও একইভাবে এই মারণ রোগের জেরে সপ্তাহের পর সপ্তাহ হাসপাতাল বন্দি হবেন ৷ তাই সাবধান থাকুন, লকডাউন থাকুন বেরোবেন না ৷
দেখে নিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরুণ প্রজন্মের জন্য স্পেশাল টিকটক ভিডিও বার্তা ৷
advertisement
“Young people are not invincible from ##COVID19”- Dr Tedros ##coronavirus
এদিকে এই মুহূর্তে এই ভিডিওর ভিউ হয়েছে ৯৮ লক্ষ ৷ আর লাইকও করেছেন প্রায় ৫ লক্ষ মানুষ ৷ এদিকে বিশ্ব সংস্থা নিজেদের টিকটক হ্যান্ডেলে এর আগেও একাধিক ভিডিও শেয়ার করছে ৷ সাধারণ মানুষকে আবেদন শুধুই বিনোদন নয় নিজেদের সচেতন করতেও দেখুন টিকিটকের এই ভিডিওগুলিও ৷
advertisement
##SafeHands challenge with our Goodwill Ambassador Dr Natalia Becker. ##COVID19 ##coronavirus
advertisement
“We have a simple message for all countries: test, test, test!”- Dr Tedros ##COVID19 ##coronavirus
How does ##COVID19 spread? ##coronavirus
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Tiktok: করোনা ভাইরাস মোকাবিলায় বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement