advertisement

‘আমরা ঘুমোলে ভাইরাসও ঘুমোবে’, করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমোনোর নিদান পাক ধর্মগুরুর

Last Updated:

ভাইরাসকে ঘুম পাড়াতে পারলেই কেল্লা ফতে ৷

#ইসলামাবাদ: করোনা ঠেকাতে নাভিশ্বাস গোটা বিশ্বের ৷ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় ঘুম ছুটেছে বিজ্ঞানীদের ৷ কিন্তু এই ঘুমই নাকি তাড়াবে করোনা এমনটাই দাবি পাকিস্তানের এক ধর্মগুরুর ৷
মারণ ভাইরাসের হাতে থেকে বাঁচতে গোটা বিশ্ব খুঁজে চলেছে সমাধান ৷ এরইমাঝে কখনও দিনে ঘণ্টাখানেক রোদ পোহানো, কখনও দুফোঁটা সর্ষের তেলের ব্যবহার করোনা থেকে বাঁচার ‘রাস্তা’ হিসেবে সামনে এসেছে নতুন নতুন তত্ত্ব ৷ এবার পাকিস্তানের স্বঘোষিত গুরুর দাবি, প্রিয় ঘুমই নাকি বাঁচাতে পারে করোনার হাত থেকে ৷ ভাইরাসকে ঘুম পাড়াতে পারলেই কেল্লা ফতে ৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে খোলা মঞ্চে দাঁড়িয়ে পাক ধর্মগুরুর দাবি,‘আমরা ঘুমোলে করোনাও ঘুমোবে ৷ ঘুমের কথা তো চিকিৎসকেরাই বারবার বলছেন ৷ আমরা মারা গেলে ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে ৷’ অর্থাৎ যে যত বেশিক্ষণ ঘুমোবে ভাইরাস ততক্ষণ নিষ্ক্রিয় থাকবে, কম কার্যকরী হবে ৷ বেশি ঘুমোলে সুফল বেশি ৷
advertisement
advertisement
করোনা প্রতিরোধে গবেষণায় ব্যস্ত বিশ্বের অধিকাংশ বিজ্ঞানীই৷ বিভিন্ন দেশের বিভিন্ন থিওরি, রিসার্চ আশা দেখালেও এখনও সবই পরীক্ষামূলক পর্যায়ে ৷ ঘুম তত্ত্ব নিয়ে বিশেষজ্ঞদের দাবি, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই ৷ তবে পর্যাপ্ত ঘুমোলে অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তবে তা করোনা রুখবে কিনা তার কোনও প্রমাণ মেলেনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘আমরা ঘুমোলে ভাইরাসও ঘুমোবে’, করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমোনোর নিদান পাক ধর্মগুরুর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement