advertisement

আয়ুর্বেদেই করোনা মুক্তি প্রিন্স চার্লসের, দাবি গোয়ার বিজেপি সাংসদের

Last Updated:

গোয়ার সাংসদ এবং আয়ুষের রাজ্যমন্ত্রী শ্রীপদ নায়কে জানিয়েছেন আয়র্বেদিক ওষুধে সেরে উঠেছেন চার্লস

#গোয়া: ব্রিটেনের রাজকুমার চার্লস গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ এই মুহূর্তে তিনি অবশ্য Sars-CoV-2 থেকে নিরাময় পেয়েছেন ৷ কারণ তাঁর করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট বর্তমানে নেগেটিভ এসেছে ৷ এই অবস্থায় গোয়ার সাংসদ এবং আয়ুষের রাজ্যমন্ত্রী শ্রীপদ নায়কে জানিয়েছেন আয়র্বেদিক ওষুধে সেরে উঠেছেন চার্লস ৷
মন্ত্রী জানিয়েছেন আয়ুর্বেদিক ওষুধের কামালেই সেরে উঠেছেন চার্লস যিনি ব্রিটিশ রাজপরিবারের মুকুটের উত্তরাধিকারী ৷  ়বেঙ্গালুরুতে সৌকায়া আয়ুর্বেদিক রিসর্টের পক্ষ থেকে ডক্টর ইসাক মাথাই জানিয়েছেন , ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী -তাঁদের কাছে চিকিৎসা করান ৷ কিন্তু নায়েক যা জানিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত করে কোনও কিছু মন্তব্য করেননি ৷ তিনি জানিয়েছেন রোগীদের ব্যক্তিগত তথ্য সবার সামনে আনতে পারেন না তিনি ৷
advertisement
নিউজ ১৮ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গোয়ার সাংসদ ও মন্ত্রী শ্রীপদ নায়েক এই তথ্য সবার সামনে নিয়ে আসেন ৷ তিনি জানিয়েছেন এটা একেবারে নিশ্চিত তথ্য ৷ তিনি জানিয়েছেন ইন্টিগ্রেটেড হোমিওপ্যাথি ওষুধ যে কোনও রোগ সারাতে পারে ৷ তিনি জানিয়েছেন সরকার এই চিকিৎসা পদ্ধতির বিস্তারে সহায়তা করুক ৷
advertisement
এদিকে অবশ্য অন্য বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডন থেকে প্রিন্স ওয়েলসের এর এক মুখপাত্র জানিয়েছেন, যে এই কথা সঠিক নয় ৷ তিনি আরও জানিয়েছেন প্রিন্স ওয়েলস ন্যাশানাল হেলথ সার্ভিসে-র ইউ কে -র বলে দেওয়া চিকিৎসা পদ্ধতি মেনে ছিলেন, এবং তাতেই তিনি সেরে উঠেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আয়ুর্বেদেই করোনা মুক্তি প্রিন্স চার্লসের, দাবি গোয়ার বিজেপি সাংসদের
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement