advertisement

Viral video: লকডাউনে জুতোর দোকান খোলা কেন? ব্যবসায়ীকে সপাটে চড় কষালেন এডিএম!

Last Updated:

দোকানদারের দাবি, তাঁর দোকানের শাটার বন্ধই ছিল ৷ কিন্তু এডিএম কোনও কথাই শোনেননি ৷

ভোপাল: ছত্তিসগড়ের সুরজপুর জেলায় কিছুদিন আগেই কোভিড বিধি লঙ্ঘন করার অভিযোগে এক কালেক্টর এসে এক যুবককে চড় মারার পাশাপাশি তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেছিলেন ৷ তার দু’দিন যেতে না যেতেই ফের একই ধরণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের সাজাপুর জেলায় ৷ যেখানে দেখা যায় কোভিড বিধি না মানায় এক দোকানদারের গালে সপাটে চড় কষান এক মহিলা ৷ তিনি সাজাপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কালেক্টর মঞ্জুসা বিক্রান্ত রাই ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় ৷
advertisement
advertisement
দোকানদারের দাবি, তাঁর দোকানের শাটার বন্ধই ছিল ৷ কিন্তু এডিএম কোনও কথাই শোনেননি ৷ উনি চড় মারার পাশাপাশি এক পুলিশকর্মীও এসে লাঠির ঘা মারেন তাঁকে ৷ দোকানদারের আরো অভিযোগ, তাঁর কোনও কথাই শোনেননি পুলিশ ৷ এসেই  মারতে শুরু করেন তারা ৷
তবে দোকানদারের বিরুদ্ধে অভিযোগ সে রাজ্যে যখন করোনা কার্ফু চলছে ৷ তখন তার মধ্যেই নিজের জুতোর দোকান খোলা রেখেছিলেন ওই ব্যবসায়ী ৷ তাই এর জন্য উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Viral video: লকডাউনে জুতোর দোকান খোলা কেন? ব্যবসায়ীকে সপাটে চড় কষালেন এডিএম!
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement