advertisement

'এ বছর বেতন বাড়াবেন না', বেসরকারি স্কুলগুলিকে আবেদন মমতার

Last Updated:

এ দিন নবান্নে মু্খ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও জুলাই মাসেও স্কুল খোলার সম্ভাবনা কম৷

#কলকাতা: স্কুল বন্ধ প্রায় তিন মাস৷ অধিকাংশ ক্ষেত্রেই অনলাইনে কিছুটা পঠনপাঠনের ব্যবস্থা করেছে বেসরকারি স্কুলগুলি৷ কিন্তু তার মধ্যেই অনেক বেসরকারি স্কুল কর্তৃপক্ষই মাইনে বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা৷ এই পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন নবান্নে মু্খ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও জুলাই মাসেও স্কুল খোলার সম্ভাবনা কম৷ যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে পড়ুয়াদের আরও বেশ কিছু দিন স্কুল থেকে দূর থাকতে হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন৷ এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যের বেসরকারি স্কুলগুলির কথা তোলেন মুখ্যমন্ত্রী৷ বেসরকারি স্কুলগুলির উদ্দেশে তিনি অনুরোধ করেন, করোনার জেরে লকডাউনের ফলে মানুষের হাতে এখন টাকা নেই৷ এই পরিস্থিতিতে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ যাতে এ বছর স্কুলের বেতন না বাড়ান, সেই অনুরোধও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
মুখ্যমন্ত্রীর এই আবেদনে বেসরকারি স্কুলগুলি সাড়া দেয় কি না, তা সময়ই বলবে৷ তবে মুখ্যমন্ত্রীর এই আবেদনে বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা যে অনেকটাই নিশ্চিন্ত হলেন, তা বলার অপেক্ষা রাখে না৷ কারণ বেসরকারি স্কুলগুলি যেরকম একতরফা ভাবে অন্যান্য বছরের মতো বর্তমান সংকটের পরিস্থিতিতেও স্কুলের মাইনে একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছিল, তাতে সমস্যায় পড়ছিলেন অনেকেই৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'এ বছর বেতন বাড়াবেন না', বেসরকারি স্কুলগুলিকে আবেদন মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement