advertisement

পাওয়া গেল করোনার ওষুধ, এবার লক্ষ্য পেটেন্ট পাওয়া

Last Updated:

করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হবে ৷

#নয়াদিল্লি: COVID 19 -র সংক্রমণে রুখতে ওষুধ পাওয়া গেল ৷ দিল্লির রক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন  DRDO-র ল্যাবরেটরি INMAS  এই ওষুধ খুঁজে পেয়েছে ৷ এবার এই ওষুধের মানুষের ওপর প্রয়োগ শুরু হবে ৷ করোনা আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধের প্রয়োগ করা হবে ৷
এই ওষুধে যে সমস্ত উপাদান ব্যবহার করা হচ্ছে তাতে করোনা ভাইরাস পুরোপুরি ধ্বংস হয়ে যায় ৷ করোনা আক্রান্ত কোষে এই ওষুধ দেওয়া হলে কোষটি বেঁচে থাকে কিন্তু করোনা ভাইরাস নির্মূল হয়ে যায় ৷ কোষটি পুরোপুরি সুস্থও হয়ে যাচ্ছে এই নতুন ওষুধের প্রয়োগে ৷  DRDO-র ল্যাবরেটরি INMAS -র প্রস্তুত করা এই ওষুধ প্রয়োগ করার জন্য হায়দরাবাদের CSIR-র ল্যাব সেন্টার ফর সেলুলর অ্যান্ড মলিকিউল বায়োলজি CCMBতে পাঠানো হয়েছিল ৷ পরীক্ষার পর যে রিপোর্ট সামনে এসেছে তাতে চমকে যাচ্ছেন সকলেই ৷ COVID19 -র ধ্বংস করার যে কম্পাউন্ড ব্যবহার হয়েছে তা ক্যান্সারের ওষুধের ক্ষেত্রেও ব্যবহার হয় ৷ আশা করা হচ্ছে যে এই ওষুধ খুব তাড়াতাড়ি করোনা চিকিৎসার জন্য বাজারে আসবে ৷ কম্পাউন্ড যেহেতু পরিচিত তাই এর বিরূপ প্রতিক্রিয়াগুলিও জানা রয়েছে ৷  DRDO ও CCMB এই ওষুধের পেটেন্টের জন্য কাজ করছেন ৷ সিসিএমবি প্রধান ডক্টর রাকেশ মিশ্র NEWS18-কে  এই খবর জানিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পাওয়া গেল করোনার ওষুধ, এবার লক্ষ্য পেটেন্ট পাওয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement