advertisement

কোভিডত্রাণে দরাজহস্ত, পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন অমিতাভ

Last Updated:

পোলিশ সংস্থা যারা অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করে তাদের সম্বন্ধে বিশদ তথ্য যোগাড় করেন অমিতাভ এবং ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর অর্ডারও করে দেন তিনি ৷

পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন অমিতাভ বচ্চন ৷ নিজের ব্লগে এ খবর জানিয়েছেন তিনি ৷ অন্য জায়গা থেকেও অক্সিজেন কনসেনট্রেটর আসবে ৷ তিনি অর্ডার করেছেন ৷ আগামী কিছু দিনের মধ্যে দেশে অন্তত ষাটটি অক্সিজেন কনসেনট্রেটর আনছেন তিনি ৷ জানিয়েছেন বিগ বি ৷
পোল্যান্ড এবং বিশেষ করে সে দেশের রোক্ল শহরের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক আছে ৷ অমিতাভের বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনকে সম্মানিত করেছিল এই শহর ৷ গত বছর অক্টোবর মাসে অমিতাভ একটি ছবি শেয়ার করেছিলেন ৷ জানিয়েছিলেন, রোক্ল শহরের একটি এলাকার নাম তাঁর বাবার নামে নামকরণ করা হয়েছে ৷ শাহেনশার কথায়, সে মুহূর্তটি তাঁর পরিবার এবং দেশের কাছে খুবই গর্বের ৷
advertisement
বৃহস্পতিবার নিজের ব্লগে তিনি লেখেন, ‘‘ এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন কনসেনট্রেটর প্রয়োজন৷ এগুলো যোগাড় করা কঠিন ছিল এবং এখনও কঠিন ৷ আমি হাতের কাছে দ্রুত কোনও উৎস পাচ্ছিলাম না, যেখান থেকে সাহায্য পেতে পারি ৷ সেরকম একটা সময়ে পোল্যান্ডবাসী আমার বন্ধুরা এবং রোক্ল শহরের ভরতীয় দূতাবাস এগিয়ে আসে৷’’ তাদের কাছ থেকে পোলিশ সংস্থা যারা অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করে তাদের সম্বন্ধে বিশদ তথ্য যোগাড় করেন অমিতাভ এবং ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর অর্ডারও করে দেন তিনি ৷
advertisement
advertisement
সম্প্রতি অমিতাভকে কটূ্ক্তি করা হয়েছিল এই বলে যে, তিনি কোভিড ত্রাণে সাহায্য করছেন না ৷ ক্রমাগত ট্রোলড হওয়ার পর অমিতাভ তাঁর ব্লগে জানান, অতিমারিতে অনাথ দুই শিশুকে তিনি দত্তক নিয়েছেন ৷ এছাড়াও কোভিড বিপর্যয়-সহ গত কয়েক বছরে তিনি ও তাঁর পরিবার কোন কোন ক্ষেত্রে অর্থসাহায্য করেছেন তারও তালিকা পেশ করেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডত্রাণে দরাজহস্ত, পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন অমিতাভ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement