advertisement

Coronavirus| বাংলায় করোনা-মৃত্যু ২৪ ঘণ্টায় আরও ৭ জনের, বাড়ছে আক্রান্তও

Last Updated:

এই দুদিনে আরও ১২৭ জন মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে৷ আজ অর্থাত্‍ ২ মে নতুন করে ৭০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪৮৷

#কলকাতা: গত ৪৮ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা আক্রান্তের৷ ৫০ ঘণ্টা পর পশ্চিমবঙ্গের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রকাশি বুলেটিনে এই তথ্য জানাল রাজ্য সরকার৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, রাজ্য মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৯৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৯ জন৷ গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এই দুদিনে আরও ১২৭ জন মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে৷ আজ অর্থাত্‍ ২ মে নতুন করে ৭০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪৮৷
advertisement
রাজ্য সরকার করোনা পরিস্থিতি নিয়ে পয়লা মে কোনও বুলেটিন প্রকাশ না করায় জল্পনা তৈরি হয়৷ আজ অর্থাত্‍ ২ মে-ও বুলেটিন প্রকাশে দেরি হওয়ায়, নানা প্রশ্ন উঠতে শুরু করছিল৷ এ দিন প্রকাশিত দুটি পৃথক বুলেটিনের মধ্যে, ১ মে-র বুলেটিনে বলা হয়েছে, সেদিন ৫৭টি নতুন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। ৩০ এপ্রিল থেকে ১ মে-র মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। আর কোভিড আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| বাংলায় করোনা-মৃত্যু ২৪ ঘণ্টায় আরও ৭ জনের, বাড়ছে আক্রান্তও
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement