advertisement

Coochbehar News: ভয়ঙ্কর দুর্ঘটনা! দোকান গুঁড়িয়ে ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা ট্রাকের

Last Updated:

নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে সজোরে বৈদ্যুতিক ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা মারে

দোকান ভেঙে ট্রান্সফরমারে ধাক্কা পণ্যবাহী ট্রাকের!
দোকান ভেঙে ট্রান্সফরমারে ধাক্কা পণ্যবাহী ট্রাকের!
কোচবিহার: ভয়াবহ দুর্ঘটনা। পণ্যবাহী ট্রাক দোকান ভেঙে বিদ্যুতের ট্রান্সফরমারে গিয়ে সজোরে ধাক্কা মারল। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা এলাকায় এই দুর্ঘটনা। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়ে সজোরে বৈদ্যুতিক ট্রান্সফরমারে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনার জেরে হতাহতের খবর নেই। এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটি ময়নাগুড়ির থেকে চ্যাংরাবান্ধার দিকে আসছিল। হঠাৎ করেই রাস্তার মাঝে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর‌ই ট্রাকটি দ্রুত গতিতে একটি দোকানে ধাক্কা মেরে ভেঙে চুরমার করে দেয়। তারপর সেটি সোজা গিয়ে দোকানের পেছনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এই দুর্ঘটনার পর‌ই এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় এলাকা থেকে।
advertisement
advertisement
দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে ক্রেনের মাধ্যমে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ।
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ভয়ঙ্কর দুর্ঘটনা! দোকান গুঁড়িয়ে ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা ট্রাকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement