advertisement

Cooch Behar News: পুকুর পাড়ের গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ! মৃত্যু ঘিরে রহস্য

Last Updated:

গোটা বিষয়টি নিয়ে মৃত ওই ব্যক্তির পরিবারের করো কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ব্যক্তির ঝুলন্ত দেহ
ব্যক্তির ঝুলন্ত দেহ
#ঘোকসাডাঙ্গা : পুকুর পাড় থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মাথাভাঙ্গা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম ধীজেন দাস এবং বয়স ৫৫ বছর। মৃতের বাড়ি পার্শ্ববর্তী ছোট শিমুলগুড়ি এলাকায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। পুকুর পাড়ে ঝুলন্ত দেহ দেখতে পাওয়ার খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে গোটা বিষয়টি নিয়ে মৃত ওই ব্যক্তির পরিবারের করো কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। গোটা পরিবার শোকোস্তব্ধ হয়ে রয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, "এদিন সকালে স্থানীয় মানুষেরাই প্রথম এলাকার পুকুর পাড়ের একটি গাছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরই দ্রুত খবর দেওয়া হয় ঘোকসাডাঙ্গা পুলিশ থানার কাছে। তারপর ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এসে মৃত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায়।"
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন পানীয় জলের সমস্যা গুড়িয়াহাটিতে! সমস্যায় স্থানীয়রা
মৃত ওই ব্যক্তি ধীজেন কর্মসূত্রে বছর খানেক ধরে তুফানগঞ্জে থাকতেন। গতকাল সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও বাড়িতে ফেরেননি তিনি। তারপরই এদিন তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায় সুতারপাড়া এলাকার একটি পুকুরের ধারের একটি গাছ থেকে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটার দিনেও মন্দার বাজার! দুশ্চিন্তায় বিক্রেতাদের একাংশ
ঘোকসাডাঙ্গা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, "উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া এলাকায় পুকুরের ধারের একটি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মৃত ওই ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী শিমুলগুড়ি এলাকায়। এবং তিনি কর্মসূত্রে তুফানগঞ্জে থাকতেন। তবে কেন তিনি এখানে এভাবে মৃত অবস্থায় ছিলেন সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: পুকুর পাড়ের গাছ থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ! মৃত্যু ঘিরে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement