advertisement

Cooch Behar News: পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

Last Updated:

পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে। মুহুর্তে ভেঙ্গে গেল যাত্রী প্রতীক্ষালয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। একটি ছোট গাড়িকে বাঁচাতে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে।

পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে
পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে
#মাথাভাঙ্গা : পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ের মধ্যে। মুহুর্তে ভেঙ্গে গেল যাত্রী প্রতীক্ষালয়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। একটি ছোট গাড়িকে বাঁচাতে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় যাত্রী প্রতীক্ষালয়টির একাংশ ভেঙে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। দুর্ঘটনাটি ঘটার পর থেকেই পলাতক অবস্থায় রয়েছে ট্রাক গাড়ির চালক।
এদিন এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-কোচবিহার ১৬ নম্বর রাজ্য সড়কের ভেরভেরি মানাবাড়ির মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "একটি ছোট গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শস্য বোঝাই পণ্যবাহী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। মাথাভাঙ্গার দিক থেকে কোচবিহারের অভিমুখে যাওয়ার সময় ভেরভেরি মানাবাড়ির মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজ্য সড়কের পাশে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই ট্রাকটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।"
advertisement
আরও পড়ুনঃ রাস্তা তো নয়, যেন মৃত্যু ফাঁদ! চরম সমস্যায় ভুগছেন রসিকবিল এলাকার মানুষ
স্থানীয় বাসিন্দা সুন্দর বর্মন জানান, "এলাকার মানুষ কোথাও যেতে গেলে এবং ঝর বৃষ্টির সময় যাত্রীরা এই প্রতীক্ষালয়ে আশ্রয় নিত। এটি ভেঙে যাওয়ায় তাদের এখন সমস্যায় পড়তে হবে।" যদিও এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় যায় মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে দুর্ঘটনাগ্রস্থ পণ্যবাহী গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এলাকার স্থানীয় মানুষেরা পঞ্চায়েত প্রধানকে খবর পাঠালে তিনি এসে গোটা বিষয়টি দেখে যান। তবে এই যাত্রী প্রতীক্ষালয় ভেঙে যাওয়ার কারণে গোটা এলাকার মানুষদের সমস্যায় পড়তে হবে। তাই দ্রুত এই যাত্রী প্রতীক্ষালয়টি নির্মাণের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিয়ে যান।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: পণ্যবাহী ট্রাকের ধাক্কা যাত্রী প্রতীক্ষালয়ে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement