advertisement

স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে জরুরি অবস্থা: প্রকাশ জাভড়েকর

Last Updated:

নতুন প্রজন্মকে সচেতন করার জন্য জরুরি অবস্থার উপর নতুন অধ্যায় চালু করছে কেন্দ্রীয় সরকার, জানালেন প্রকাশ জাভাড়েকর

নয়াদিল্লি:  এবার জরুরি সময়ের কথা অন্তর্ভুক্ত হতে চলেছে পাঠ্যবইয়ে ৷ ১৯৭৫ সালের সালের ২৫ জুন তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার দেশ জুড়ে জারি করেছিল জরুরি অবস্থা ৷ সেই সময়ের কথাই পড়ুয়াদের কাছে তুলে ধরতে এবার নেওয়া হচ্ছে এই নতুন উদ্যোগ ৷ সম্প্রতি নয়াদিল্লির একটি অনুষ্ঠানে এমন কথাই জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, সেই সময়ের ঘটনার 'সম্পূর্ণ সত্যতা' তুলে ধরার জন্যই স্কুল ও কলেজের পাঠ্যক্রমে চালু করা হবে এই নতুন অধ্যায়।
যদিও পাঠ্যবইগুলিতে জরুরি অবস্থার উপর বেশ কয়েকটি অধ্যায় রয়েছে, জাভড়েকর জানান, নতুন প্রজন্মের উচিৎ সেই দুঃসময়ের কথা আরও ভাল ভাবে জানা। বিশেষজ্ঞদের সাহায্যে পুরনো অধ্যায়গুলি পুনর্বিবেচনা করা হবে এবং নতুন কিছু অধ্যায় যোগ করা হবে।
advertisement
advertisement
জাভড়েকর জানান দেশের গণতন্ত্রের ইতিহাসের একটি লজ্জাজনক অধ্যায় ছিল এই জরুরি অবস্থা। কংগ্রেস শাসনকে কাঠগড়ায় তুলে জাভরেকর বলেন, কংগ্রেসের কাছে সবার আগে নিজের স্বার্থ, তারপর দল, সবার শেষে আসে দেশের কথা।
সভাপতি রাহুল গান্ধীকেও এদিন একহাত নেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ রাহুলকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেস সভাপতির উচিত সংবাদ মাধ্যম আর বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে কথা বলার আগে জরুরি অবস্থা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। কারণ জরুরি অবস্থা চলাকালীন দেশবাসীর মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল।
advertisement

view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে জরুরি অবস্থা: প্রকাশ জাভড়েকর
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement