advertisement

সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ালে নেওয়া হবে আইনি পদক্ষেপ, কড়া বার্তা দিল কেন্দ্র

Last Updated:
#নয়াদিল্লি: দেশজুড়ে হিংসার ঘটনা আটকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজের চালকদের কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যে কোনও ছোট বিষয়কে বড় করে দেখানোটা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর এই প্রবণতা কমাতেই এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে কেন্দ্র ।
সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম গুলিতে কোনও ধরনের হিংসামূলক বা বৈষম্যমূলক বার্তা ছড়ানো হলে সেই পেজের অ্যাডমিন বা পরিচালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে পারে কেন্দ্র । ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ভুয়ো তথ্যের কারণে প্রচুর হিংসামূলক ঘটনা ঘটেছে যার ফলে বহু মানুষ প্রাণও হারিয়েছেন । এ নিয়ে এর আগে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকেও কঠোর হতে বলেছিল কেন্দ্র ।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে একটি চুড়ান্ত রিপোর্ট পেশ করা হবে প্রধানমন্ত্রীর কাছে । বিদ্বেষমূলক বার্তা পর্যবেক্ষণ করার জন্য বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হবে ।সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বার্তা না ছড়ানোর জন্য বুধবারও বিজেপি কর্মী-সমর্থকদের  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ালে নেওয়া হবে আইনি পদক্ষেপ, কড়া বার্তা দিল কেন্দ্র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement