advertisement

জুলাই থেকেই বাড়তে চলেছে মোবাইলের খরচ, কিন্তু কেন ?

Last Updated:

অনেক জিনিসেরই দাম কমলেও মোবাইল পরিষেবার খরচ কিন্তু কমবে না, বরং বাড়বে ৷

#কলকাতা:  জিও আসার পর থেকেই আমূল বদলে গিয়েছে দেশের মোবাইল নেটওয়ার্ক পরিষেবার চিত্রটা ৷ কারণ একের পর এক দুর্দান্ত অফার পেয়ে দেশে অনেকাংশেই বেড়েছে ৪জি ইন্টারনেট এবং স্মার্ট-ফোন ব্যবহারের পরিমাণ ৷ আগামী ১ জুলাই থেকেই লাগু হতে চলেছে জিএসটি  ৷ এর ফলে অনেক জিনিসেরই দাম কমলেও মোবাইল পরিষেবার খরচ কিন্তু কমবে না, বরং বাড়বে ৷
প্রি-পেড এবং পোস্ট-পেড সব ক্ষেত্রেই মোবাইলের খরচ বাড়তে চলেছে ৷ মোবাইল পরিষেবার খরচ বাড়ার পাশাপাশি নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতেও এবার থেকে বেশি টাকা গুনতে হবে ৷ কল চার্জেস এবং ইন্টারনেট চার্জেসও এর ফলে বাড়তে চলেছে ৷ প্রি-পেডের ক্ষেত্রে টক-টাইম আগের তুলনায় কম পাওয়া যাবে ৷
এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে জিএসটি লাগু হলে মোবাইল ব্যবহারে পণ্য এবং পরিষেবা দু’ক্ষেত্রেই নতুন হারে কর বসতে চলেছে। জিএসটি পর্ষদ যা ঠিক করেছে তাতে মোবাইল ফোন কিনলে তাতে ১২ শতাংশ কর দিতে হবে। সেই সঙ্গে মোবাইল ফোনের বিলে দিতে হবে ১৮ শতাংশ কর। এখন যেটা রয়েছে ১৫ শতাংশ। ৩ শতাংশ কর বাড়ার অর্থ প্রতি এক হাজার টাকায় বাড়তি ৩০ টাকা কর দিতে হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জুলাই থেকেই বাড়তে চলেছে মোবাইলের খরচ, কিন্তু কেন ?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement