advertisement

Petrol Diesel Prices : ফের আকাশছোঁয়া অশোধিত তেলের দাম , দেখে নিন কত টাকা বাড়ল পেট্রোলের দাম....

Last Updated:

Petrol Diesel Prices : ক্রুডের দাম বাড়ায় ফের তেল সংস্থাগুলির উপরে চাপ বাড়তে শুরু করেছে ৷

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে ফের আকাশছোঁয়া অপরিশোধিত তেলের দাম ৷ শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে প্রায় ১১৮ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ তবে এর জেরে এখনও পর্যন্ত দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷
প্রতিদিন সকালে সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলি তেলের নয়া রেট জারি করে থাকে ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা প্রতি লিটার ৷ এর আগে কেন্দ্রের তরফে এক্সাইজ ডিউটি ও বেশ কিছু রাজ্য ভ্যাট কমিয়ে দেওয়ার কারণে তেলের দাম সমস্ত শহরে কম হয়ে গিয়েছে ৷ ট্যাক্স কমানোয় পেট্রোলের দাম প্রায় ৯.৫০ টাকা এবং ডিজেল ৭.৫০ টাকা সস্তা হয়ে গিয়েছে ৷ তবে এর মধ্যে ক্রুডের দাম বাড়ায় ফের তেল সংস্থাগুলির উপরে চাপ বাড়তে শুরু করেছে ৷ এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৭.৪ ডলার এবং WTI এর দাম ১১৩.৯ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের নতুন দাম-
  • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : ফের আকাশছোঁয়া অশোধিত তেলের দাম , দেখে নিন কত টাকা বাড়ল পেট্রোলের দাম....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement