advertisement

PM Kisan: আপনার অ্যাকাউন্টে এখনও আসেনি ১১তম কিস্তির টাকা ? জেনে নিন কেন...

Last Updated:

PM Kisan: রেজিস্টার্ড কৃষকরা এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন -

#নয়াদিল্লি: পিএম কিষান সম্মান নিধি যোজনার ১১ তম কিস্তির ২০০০ টাকা ৩১ মে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ৷ ১১তম কিস্তির টাকা ট্রান্সফারের পর কেটে গিয়েছে ৭দিন ৷ কিন্তু এখনও অনেকের অ্যাকাউন্টে কিস্তির টাকা আসেনি ৷ এর জেরে চিন্তায় রয়েছেন দেশের বহু কৃষক পরিবার ৷
১২ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে টাকা -
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩১ মে সিমলার একটি অনুষ্ঠান থেকে কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা ট্রান্সফার করার ঘোষণা করেছিলেন ৷ দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে মোট ২১,০০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ আপনার অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট না হয়ে থাকলে এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
advertisement
রেজিস্টার্ড কৃষকরা এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন -
একাধিক কৃষকদের নাম পুরনো লিস্টে থাকলেও নতুন লিস্টে নেই বলে জানা গিয়েছে ৷ এবার টাকা না পেয়ে থাকলে পিএম কিষান সম্মানের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন ৷ এর জন্য 011-24300606 হেল্পলাইন নম্বরে কল করতে পারেন ৷
advertisement
কোথায় অভিযোগ জানাবেন ?
পিএম কিষান টোল ফ্রি নম্বর- 18001155266
পিএম কিষান হেল্পলাইন নম্বর- 155261
পিএম কিষান ল্যান্ডলাইন নম্বর- 011-23381092, 23382401
পিএম কিষানের নতুন হেল্পলাইন- 011-24300606
পিএম কিষানের আরও একটি হেল্পলাইন নম্বর- 0120-6025109
ই-মেল আইডি- pmkisan-ict@gov.in
পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষক পরিবারদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷ আপনার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট না হয়ে থাকলে প্রথমে নিজের স্টেটাস ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আপনার অ্যাকাউন্টে এখনও আসেনি ১১তম কিস্তির টাকা ? জেনে নিন কেন...
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement