advertisement

দূর্দিনে কর্মী ছাঁটাইয়ের পথে সমস্ত কোম্পানি, উল্টে কর্মীদের বেতন বাড়ল এশিয়ান পেইন্টস

Last Updated:
#মুম্বই: দেশে ভয়ঙ্করভাবে আঘাত হেনেছে করোনা । এই মুহূর্তে ভারতে কোভইড আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার টপকে গিয়েছে । যা পিছনে ফেলে দিয়েছে করোনার আঁতুড়ঘর চিনকেও । তাই এই করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে তৃতীয় দফা লকডাউন । যার জেরে বন্ধ কল কারখানা, দোকানপাট, শিল্প । ফলে স্বাভাবিকভাবেই মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি । ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়ে কোম্পানিগুলি । সেখানে খরচ কমাতে অনেক কোম্পানিই বেতন ছাঁটাই বা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হচ্ছে । কিন্তু পৃথিবীর এমন দূর্দিনে অন্য বার্তা দিল দেশের অন্যতম বৃহৎ রং প্রস্তুতকারী সংস্থা এশিয়ান পেইন্টস । কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল এই সংস্থা । এশিয়ান পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অমিত সিংলে বলেন, একটি প্রাপ্তবয়স্ক সংস্থার মতো প্রতিটি কর্মচারীকে এই বার্তা দিতে চাই, আমরা সকলে সকলের পাশে আছি । ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের করোনা তহবিলে মোট ৩৫ কোটি টাকা দান করেছে এশিয়ান পেইন্টস । প্রতিদিন তাঁরা হ্যান্ড স্টানিটাইজার ও মাস্ক বানাচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দূর্দিনে কর্মী ছাঁটাইয়ের পথে সমস্ত কোম্পানি, উল্টে কর্মীদের বেতন বাড়ল এশিয়ান পেইন্টস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement