advertisement

Business Idea: অতিমারিতে ছাড়তে হয়েছিল মোটা বেতনের কর্পোরেট চাকরি! তারপরেই দিশেহারা দম্পতির জীবন বদলাল ফ্রেমের দুর্দান্ত বিজনেস আইডিয়া! লাভ অঢেল

Last Updated:

West Medinipur Business Idea: কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে এসে, জমান সামান্য টাকা দিয়ে শুরু করা। এই ব্যবসা এখন দিচ্ছে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা রোজগার।

+
থ্রিডি

থ্রিডি ফটো ফ্রেম তৈরির ব্যবসা

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দীর্ঘ কয়েক বছর কর্পোরেট জগতে কাজ করেছেন দিব্যেন্দু দাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ভাল বেতনের চাকরি করলেও করোনা অতিমারিই বদলে দেয় তাঁর জীবন। করোনার প্রাদুর্ভাব বাড়তেই কর্মস্থল ছেড়ে ফিরে আসতে হয় বাড়িতে। সেই সময়েই কর্পোরেট চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন সৃজনশীল কাজে পারদর্শী দিব্যেন্দুর ঝোঁক ছিল শিল্পের প্রতি। সেই ভালবাসাকেই পুঁজি করে চাকরি জীবনে জমান মাত্র ২০–২৫ হাজার টাকা নিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা। গ্রাহকদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে শুরু হয় অত্যাধুনিক থ্রিডি ফটো ফ্রেম ও গিফট সামগ্রী তৈরির কাজ।
কাঁচামালের কিছু অংশ সংগ্রহ করা হয় কলকাতা থেকে। পাশাপাশি স্থানীয় এলাকায় বিভিন্ন দোকান থেকে ভাঙা ফ্রেম, পুরনো প্লাস্টিক ফুল বাল্ক অর্ডারে কিনে এনে সেগুলিকে নতুন রূপ দেন তিনি। বাড়িতেই স্ত্রী সুস্মিতা দাসকে সঙ্গে নিয়ে অর্ডার অনুযায়ী তৈরি হয় থ্রিডি ফ্রেম। ফ্রেম, কৃত্রিম ফুল ও ছবির সমন্বয়ে তৈরি এই ফটো ফ্রেমগুলো দেখতে এতটাই জীবন্ত যে, অনেকেই একে বাস্তব বলে ভুল করেন।
advertisement
advertisement
শুরুর দিকে পরিচিতি কম থাকলেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ে এই উদ্যোগের। বর্তমানে রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য থেকেও অনলাইনে অর্ডার আসছে। কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে পণ্য। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই এলাকায় থাকা তাঁদের ছোট্ট দোকানেও নিয়মিত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম ও গিফট সামগ্রী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কম খরচে কাস্টমাইজড পরিষেবা ও সুলভ মূল্যের কারণে বাজারে চাহিদা বাড়ছে দ্রুত। বর্তমানে এই ব্যবসা থেকে প্রতি মাসে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা আয় হচ্ছে দম্পতির। কর্পোরেট চাকরি ছেড়ে সামান্য পুঁজি বিনিয়োগ করে স্বনির্ভর হওয়ার এই গল্প আজ সমাজের কাছে অনুপ্রেরণা। দিব্যেন্দু ও সুস্মিতা দাসের এই উদ্যোগ বহু যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: অতিমারিতে ছাড়তে হয়েছিল মোটা বেতনের কর্পোরেট চাকরি! তারপরেই দিশেহারা দম্পতির জীবন বদলাল ফ্রেমের দুর্দান্ত বিজনেস আইডিয়া! লাভ অঢেল
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement