advertisement

KYC নিয়ে শুরু কড়াকড়ি, দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে নজর 

Last Updated:

রাজ্যে সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্টে পড়ে রয়েছে হিসেব-বহির্ভূত বহু টাকা। সম্প্রতি প্রশাসনিক সভা থেকে কড়া বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেইসব অ্যাকাউন্ট অবিলম্বে চিহ্নিত করে টাকা উদ্ধার করতে হবে। তারপরই তৎপর হয়ে ওঠে রাজ্য প্রশাসন।

দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে নজর 
দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে নজর 
আবীর ঘোষাল, কলকাতা: প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশে সমবায়ের অ্যাকাউন্টে গচ্ছিত বিপুল অঙ্কের টাকার হদিশ মিলল এবার। রাজ্যে সমবায় ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্টে পড়ে রয়েছে হিসেব-বহির্ভূত বহু টাকা। সম্প্রতি প্রশাসনিক সভা থেকে কড়া বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেইসব অ্যাকাউন্ট অবিলম্বে চিহ্নিত করে টাকা উদ্ধার করতে হবে। তারপরই তৎপর হয়ে ওঠে রাজ্য প্রশাসন।
রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে নামে-বেনামে কত ‘ডরম্যান্ট’ অ্যাকাউন্ট রয়েছে এবং সেইসব অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে, তা জানতে উদ্যোগী হন তাঁরা। জানতে পারেন, সমবায় ব্যাঙ্কগুলির ‘ডরম্যান্ট’ অ্যাকাউন্টে ‘গচ্ছিত’ টাকার অঙ্কটা প্রায় ৫৮৩ কোটি। তার মধ্যে ডিপোজিট অ্যাকাউন্টের অনুমতি রয়েছে, এমন কৃষি সমবায় সমিতির খাতাতেই রয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। প্রশাসনিক বৈঠকে পুলিশকে উদ্দেশ্য করে প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশ ছিল, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। এই বার্তা তিনি বারবার পুলিশ-প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছেন। তার ফলেই ৫৮৩ কোটি টাকার হদিশ মিলেছে।
advertisement
advertisement
৩ জানুয়ারি সব সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ‘রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটি’-র স্বাক্ষরিত চিঠি পাঠায় সমবায় ডিরেক্টরেট। সেই চিঠিতে দীর্ঘদিন লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়। জানতে যাওয়া হয় কেওয়াইসি সম্পর্কিত তথ্যও। এরপর রিপোর্টে জানানো হয়, প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে কেওয়াইসি জমা পড়েছে ৭৬.৫ শতাংশ। সর্বাধিক ৯৬ শতাংশ কেওয়াইসি হয়েছে রাজ্য সমবায় ব্যাঙ্ক এবং জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে। আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে পরিসংখ্যানটা ৭২.৪৮ শতাংশ। আর, রাজ্য এবং প্রাইমারি স্তরের সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কগুলিতে কেওয়াইসি জমা হয়েছে ৬১.৮২ শতাংশের। কোনও ক্ষেত্রেই ১০০ শতাংশ কেওয়াইসি নেই।
advertisement
এরপরই চলতি অর্থবর্ষের মধ্যেই গ্রাহকদের কেওয়াইসি-সংক্রান্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রাজ্য সমবায় ব্যাঙ্ক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির ‘ডরম্যান্ট’ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা আরবিআইয়ের নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা। তবে, পরবর্তী পদক্ষেপের আগে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য আর এক দফা যাচাই করে দেখা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
KYC নিয়ে শুরু কড়াকড়ি, দীর্ঘদিন ধরে লেনদেন না হওয়া সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে নজর 
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement