advertisement

Union Budget 2023: একলাফে অনেকটা বাড়তে পারে স্যালারি! বাজেটে কেন্দ্রীয় কর্মীদের বাম্পার লাভ

Last Updated:

Union Budget 2023: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩টি দাবি সরকার মেনে নিলে তাঁদের বেতন বিপুল হারে বৃদ্ধি পাবে।

টাকা। প্রতীকী ছবি
টাকা। প্রতীকী ছবি
নয়া দিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। সরকারি কর্মচারীরাও এই বাজেট নিয়ে অনেক আশাবাদী।বাজেটে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন নিয়ে সরাসরি ঘোষণার আশা কম। আশা করা হচ্ছে, বাজেটে সরকার ৭ম বেতন কমিশনের বিশেষ কিছু বিষয়ে ঘোষণা করতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩টি দাবি সরকার মেনে নিলে তাঁদের বেতন বিপুল হারে বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন। সরকার যদি এটি মেনে নেয়, তাহলে কর্মচারীদের বেতন বিপুল বাড়তে পারে। কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২৬ হাজার টাকা।
advertisement
করোনার সময় ১৮ মাস ডিএ বাড়ানো হয়নি। কেন্দ্রীয় সরকার ১লা জুলাই ২০২১ সালে ডিএ ১১ শতাংশ বাড়িয়েছে, কিন্তু ১৮ মাসের ডিএ বকেয়া সম্পর্কে কিছুই বলেনি। সরকারি কর্মচারীরা এই বাজেটে আশা করছেন যে তাঁরা ১৮ মাসের বকেয়া ডিএ সম্ভবত পেতে পারেন।
advertisement
কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১লা জানুয়ারি ও ১লা জুলাই ডিএ বৃদ্ধি করে। কেন্দ্রীয় কর্মীরা দাবি করছেন যে ১লা ফেব্রুয়ারি পেশ করা বাজেটের সঙ্গেই বছরের প্রথম ডিএ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা উচিত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার ৩ থেকে ৫ শতাংশের মধ্যে ডিএ বাড়াতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: একলাফে অনেকটা বাড়তে পারে স্যালারি! বাজেটে কেন্দ্রীয় কর্মীদের বাম্পার লাভ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement