advertisement

PM Kisan: এসে গেল E-KYC করার শেষ তারিখ, না করালে মিলবে না আগামী কিস্তির টাকা

Last Updated:

PM Kisan: বাড়িতে বসে এই ভাবে করতে পারবেন ই-কেওয়াইসি ৷

#নয়াদিল্লি: বর্তমানে দেশের প্রায় ১২ কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন ৷ এই যোজনার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হয়ে থাকে ৷ শীঘ্রই পিএম কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা আসতে চলেছে ৷
কেন্দ্র সরকারের কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ পিএম কিষানে নথিভুক্ত কৃষকরা ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা পাবেন না ৷ ই-কেওয়াইসি করার শেষ দিন ৩১ মে ২০২২ ৷ অর্থাৎ আগামিকাল পিএম কিষান যোজনার জন্য ই-কেওয়াইসি করা শেষদিন ৷
advertisement
advertisement
ই-কেওয়াইসি (PM Kisan E-KYC) করার সময়সীমা বাড়িয়ে ৩১ মে ২০২২ করা হয়েছিল ৷ সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ই-কেওয়াইসি না করালে আগামী কিস্তির টাকা মিলবে না ৷ অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ই-কেওয়াইসি করা সম্ভব ৷ অনলাইনে ওটিপি-র মাধ্যমে এবং অফলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকরা ই-কেওয়াইসি করতে পারবেন ৷
advertisement
বাড়িতে বসে এই ভাবে করতে পারবেন ই-কেওয়াইসি
বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি সহজেই করতে পারবেন ৷ এর জন্য অবশ্য মোবাইল নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্কড থাকতে হবে ৷ কারণ রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি ৷
advertisement
  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
advertisement
অন্যদিকে, অফলাইনে বায়োমেট্রিকের মাধ্যমে ই-
কেওয়াইসি করা যেতে পারে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা ফি দিতে হয় ৷ এছাড়া সিএসসি ১০ থেকে ২০ টাকা পরিষেবা চার্জ নিতে পারে ৷ অর্থাৎ অফলাইনে ই-কেওয়াইসি করার জন্য ৩৭ টাকা পর্যন্ত দিতে হতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এসে গেল E-KYC করার শেষ তারিখ, না করালে মিলবে না আগামী কিস্তির টাকা
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement