advertisement

IRCTC Ticket Booking: এই ভাবে বুকিং করুন ট্রেনের টিকিট, তাহলেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট

Last Updated:

কীভাবে করবেন কনফার্ম টিকিট বুকিং জেনে নিন-

#কলকাতা: লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ানোর পরও যখন কনফার্ম টাকিট পাওয়া যায় না তখন আইআরসিটিসি-র তৎকাল টিকিট বুকিং পরিষেবার সুবিধা নিতে পারেন যাত্রীরা ৷ কিন্তু আজকার তৎকাল টিকিটের জন্যেও প্রচুর চাহিদা বেড়ে গিয়েছে ৷ তৎকাল টিকিটের জন্য আপনাদের অত্যন্ত দ্রুত গতিতে পুরো পদ্ধতি মেনে টিকিট বুকিং করতে হবে ৷ অনেক সময় দেখা গিয়েছে, ফেস্টিভ সিজনের সময় তৎকাল টিকিটও পাওয়া যায় না ৷
সম্প্রতি এখন আর এই সমস্যায় পড়তে হবে না ৷ তৎকাল টিকিটের বুকিং এসি কোচের জন্য সকাল ১০টা এবং স্লিপারের কোচের জন্য সকাল ১১টায় খুলে যায় ৷ গোটা দেশে টিকিট বুকিংয়ের সময় একটাই হওয়ার কারণে সবার ক্ষেত্রে কনফার্ম টিকিট পাওয়া একটু মুশকিল হয়ে যায় ৷ কিন্তু সামান্য কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনি সহজেই টিকিট বুকিং করা যেতে পারে ৷ এর জন্য সবার প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে my profile option একটি মাস্টার লিস্ট তৈরি করতে হবে ৷
advertisement
advertisement
কীভাবে করবেন কনফার্ম টিকিট বুকিং
  • আইআরসিটিসি ওয়েবসাইটে নির্দিষ্ট সময় থেকে ১ মিনিট আগে লগইন করতে হবে
  • বেশি আগে থেকে লগইন করে থাকলেও সমস্যায় পড়তে হতে পারে
  • এরপর সবার প্রথমে আইআরসিটিসি ওয়ালেটে টাকা রাখতে হবে কারণ পেমেন্ট অনেক সময় লেগে যায়
  • টিকিট বুকিং শুরু হতেই যাত্রীদের ডিটেল দেওয়ার জায়গায় মাস্টার লিস্ট ব্যবহার করতে হবে ৷ এর জেরে আপনার অনেক সময় বেঁচে যাবে
  • ওয়ালেটে টাকা না থাকলে আপনি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন
  • এর পাশাপাশি প্রিমিয়াম তৎকাল ও সিনিয়ার সিটিজেনদের মতো অপশনে সঠিক কোটা সিলেক্ট করতে হবে
advertisement
সবার ক্ষেত্রে তৎকাল টিকিট পাওয়া সম্ভব নয় -
এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মেনে আপনার কনফার্ম তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷ কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে সবাই তৎকাল টিকিট পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IRCTC Ticket Booking: এই ভাবে বুকিং করুন ট্রেনের টিকিট, তাহলেই পেয়ে যাবেন কনফার্ম টিকিট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement