advertisement

৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যেতে চলেছে LIC-র এই পলিসি, হাতে মাত্র আর ৪ দিন সময়

Last Updated:

জীবন বিমার কোনও পলিসি শুরু করার পরিকল্পনা রয়েছে ? তাহলে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷

কলকাতা: গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে LIC মাঝেমধ্যেই একাধিক প্ল্যান লঞ্চ করে থাকে ৷ এর মধ্যে জীবন বিমার কোনও পলিসি শুরু করার পরিকল্পনা রয়েছে ? তাহলে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৩০ সেপ্টেম্বর থেকে এলআইসি এই পলিসিটি বন্ধ করতে চলেছে ৷ পলিসির নাম ধন বৃদ্ধি পলিসি (LIC Dhan Vriddhi Plan) ৷ এটি একটি সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান ৷
LIC-র ধন বৃদ্ধি পলিসিতে আপনাকে কেবল একবার টাকা দিতে হবে ৷ এরপর সারাজীবন এই পলিসির সুবিধা পাবেন আপনি ৷ এখানে জীবন সুরক্ষার পাশাপাশি মিলবে সেভিংসের সুবিধা ৷ বিনিয়োগকারী যে কোনও সময় এই প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন ৷
advertisement
advertisement
২৩ জুন শুরু হওয়া এই এলআইসি প্ল্যান বন্ধ হয়ে যেতে চলেছে ৩০ সেপ্টেম্বর ৷ জীবন বিমান সংস্থা জানিয়েছিল ব্যক্তিগত সেভিংসের জন্য কোনও সিঙ্গল প্রিমিয়াম পলিসিতে টাকা বিনিয়োগ করতে চাইলে এই পলিসিটি সেরা অপশন ৷
advertisement
এক্সে (ট্যুইটে) পোস্ট করে এলআইসি জানিয়েছিল যে দেরি করবেন না ৷ এলআইসি-র এই প্ল্যান বন্ধ হয়ে যেতে চলেছে ৩০ সেপ্টেম্বর ৷ এটি একটি প্রোটেকশন ও সেভিংস প্ল্যান ৷ বিস্তারিত জানতে এলআইসি এজেন্ট বা সংস্থার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন ৷
এই প্ল্যান লোন নেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা ৷ প্ল্যান নেওয়ার ৩ মাস পর থেকেই লোন নেওয়ার সুবিধা পাওয়া যাবে ৷ প্ল্যানটি ১০, ১৫ ও ১৮ বছরের জন্য হয় ৷ এই প্ল্যান ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যেতে চলেছে LIC-র এই পলিসি, হাতে মাত্র আর ৪ দিন সময়
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement