advertisement

ATM Card হারিয়ে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে.....

Last Updated:

ATM কা৪ড হারিয়ে গেলে কী করতে হবে জেনে নিন-

#নয়াদিল্লি: এটিএম কার্ডে (ATM Card) হারিয়ে গেলে প্যানিক না করে প্রথমেই কার্ডটি ব্লক করে দিতে হবে ৷ অন্য কোনও ব্যক্তি যাতে আপনার কার্ডের অপব্যবহার করতে না পারে তার জন্য প্রথমেই কার্ড ব্লক করে দিতে হবে ৷ ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকরা একাধিক উপায়ে তাদের এটিএম কাম ডেবিট কার্ড ব্লক করতে পারবেন ৷ এসবিআই তাদের গ্রাহকদের কল, এসএমএস, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এসবিআই ক্যুইক অ্যাপের মাধ্যমে কার্ড ব্লক করার সুবিধা দিয়ে থাকে ৷
প্রত্যেক ব্যাঙ্কের তরফে তাদের গ্রাহকদের কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ব্লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ আপনার কার্ডে কোনও ভুল ব্যক্তির হাতে পড়লে আপনার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা খোয়াতে পারেন মুহূর্তের মধ্যে ৷
advertisement
advertisement
এসএমএস-এর মাধ্যমে ব্লক করুন-
এসএমএস-এর মাধ্যমে সহজেই এটিএম কার্ড ব্লক করতে পারবেন ৷ এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে BLOCK লিখে স্পেস দিয়ে এটিএম কার্ডের শেষ চার ডিজিট লিখে 567676 নম্বরে পাঠাতে হবে ৷ আপনার কার্ড সহজেই ব্লক হয়ে যাবে ৷
advertisement
IVR থেকে ব্লক করতে পারবেন-
টোল ফ্রি নম্বর 1800-112-211 ডায়েল করে ব্লক করাতে পারবেন আপনার এটিএম কার্ড ৷ ডায়েল করে প্রথমে ০ টিপতে হবে এরপর ১ এবং এটিএম কার্ডের ৫টি ডিজিট টাইপ করতে হবে ৷ এরপর ফের ১ টিপতেই আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যাবে ৷
ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং -
www.onlinesbi.com ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন
advertisement
ই-সার্ভিসেস ট্যাবের মধ্যে ATM Card Services>Block ATM Card লিঙ্কে ক্লিক করতে হবে
এবার সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন যার এটিএম কাম ডেবিট কার্ড আপনি ব্লক করতে পারবেন
সমস্ত অ্যাক্টিভ ও ব্লকড কার্ড দেখতে পাবেন ৷ কার্ডের প্রথম ও শেষর চারটি ডিজিট দেখতে পাবেন
যে কার্ড ব্লক করতে চাইছেন সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে ৷ ডিটেল ভেরিফাই করে কনফর্ম করুন ৷
advertisement
এবার এসএমএস ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ডের মধ্যে একটি অথেন্টিকেশন মোড হিসেবে সিলেক্ট করতে হবে ৷
এবার মোবাইলে আসা ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ড সিলেক্ট করে কনফার্ম করতে হবে ৷
টিকিট নম্বরের সঙ্গে মেসেজ আসবে যে আপনার কার্ড ব্লক হয়ে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM Card হারিয়ে গেলে প্রথমেই যে কাজটা করতে হবে.....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement