advertisement

দেশের দুটি বড় ব্যাঙ্ক বদলাল ফিক্সড ডিপোজিটের সুদের হার, আপনারও এফডি রয়েছে এই ব্যাঙ্কে ?

Last Updated:

এবার দুটি আরও বেসরকারি ব্যাঙ্ক তাদের সুদের হার বদলেছে ৷

#কলকাতা: সম্প্রতি একাধিক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে বদল করেছে ৷ এবার দুটি আরও বেসরকারি ব্যাঙ্ক তাদের সুদের হার বদলেছে ৷ ICICI ও অ্যাক্সিক ব্যাঙ্ক তাদের এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে ।
ICICI ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বৃদ্ধি করেছে ৷ অন্যদিকে, অ্যাক্সিক ব্যাঙ্ক তাদের ২ কোটি টাকার বেশি এফডি-তে সুদের হার বদল করেছে ৷ দুটি ব্যাঙ্কের নয়া সুদের হার ২৬ সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ আজ থেকে লাগু করা হবে ৷ আইসিআইসিআই ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.১৯ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ অন্যদিকে, অ্যাক্সিস ব্যাঙ্ক ২ কোটির বেশি এফডি-তে অধিকতম ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
advertisement
ICICI ব্যাঙ্ক ৭-২৯ দিনের এফডি-তে ২.৭৫ শতাংশ, ৩০-৯০ দিনের এফডি-তে ৩.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ এবার ৯১-১২০ দিনের এফডি-তে ব্যাঙ্ক ৪ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১২১-১৮৪ দিনের এফডি-তে ব্যাঙ্ক একই সুদ দিচ্ছে ৷ ব্যাঙ্ক ১৮৫ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে ব্যাঙ্ক ৪.৬৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১ বছর থেকে ২ বছরের এফডি-র জন্য ব্যাঙ্ক ৫.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ২ বছর ১ দিন থেকে ৩ বছরের এফডি-তে ৫.৬০ শতাংশ, ৩ বছর ১দিন থেকে ৫ বছরের এফডি-তে সর্বোচ্চ ৬.১০ শতাংশ সুদ মিলছে ৷ ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের এফডি-তে সুদ মিলবে ৫.৯০ শতাংশ ৷ সমস্ত এফডি-র ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন ৷
advertisement
অ্যাক্সিক ব্যাঙ্কের সুদের হার:
বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ২ কোটি টাকার বেশি এফডি-র সুদের হার বদলেছে ৷ ২ কোটি থেকে ৫ কোটি টাকার এফডি-তে ৩.৭৫ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ সুদ মিলবে ৷ ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার এফডি-তে ৪.৬৫ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ২ থেকে ৫ কোটি টাকার এফডি যা ৩০ থেকে ৪৫ দিনের এফডি-তে ব্যাঙ্ক ৩.৭৫ শতাংশ, ৪৬-৬০ দিনের এফডি-তে ৪ শতাংশ এবং ৬১ দিন থেকে ৩ মাসের কম এফডি-তে ৪.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ এরপর ৩ মাস থেকে ৬ মাসের কম এফডি-তে গ্রাহকরা পেয়ে যাবেন ৫.৬৫ শতাংশ সুদ ৷ ৬ মাস থেকে ৯ মাসের কম এফডি-তে মিলবে ৫.৯০ শতাংশ এবং ৯ মাস থেকে ১ বছরের কম এফডি-তে পেয়ে যাবেন ৬.২০ শতাংশ সুদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশের দুটি বড় ব্যাঙ্ক বদলাল ফিক্সড ডিপোজিটের সুদের হার, আপনারও এফডি রয়েছে এই ব্যাঙ্কে ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement