advertisement

Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বছরে ৭.৪ শতাংশ সুদ মিলছে, যোগ্যতা ও অন্যান্য সুবিধেগুলো দেখে নিন!

Last Updated:

Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: এদেশে প্রবীণ নাগরিকরা অবসরের পর স্থায়ী আয়ের জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের উপরই ভরসা করেন। এই বয়সে আর ঝুঁকি নিতে চান না। ফলে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এড়িয়েই যান। তাঁরা চান ঝুঁকিমুক্ত সঞ্চয় এবং ভালো রিটার্ন। এই কারণে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলো প্রবীণ নাগরিকদের মধ্যে বিশেষ জনপ্রিয়। এই বিষয়গুলো মাথায় রেখে সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: Post Office RD account: টাকা সঞ্চয়ের বিশ্বস্ত বিকল্প; পোস্ট অফিসের রেকারিং অ্যাকাউন্ট বাড়ি বসে কীভাবে খুলতে হয় জেনে নিন
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস প্রবীণ নাগরিকদের মধ্যে খুবই জনপ্রিয় প্রকল্প। ৬০ বছর বা তার বেশি বয়সের যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সুদের হার ৭.৪ শতাংশ। এক লক্ষ টাকা বা তার বেশি জমা করতে গেলে চেকেই অ্যাকাউন্ট খুলতে হবে। আর নগদ যদি এক লক্ষ টাকার কম হয় তাহলে চেক ছাড়াই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।
advertisement
আরও পড়ুন:  LIC IPO: এলআইসি আইপিও-র শেষ দিনে গ্রে-মার্কেটের সূচক কোন দিকে? জানুন বিশদে
এসসিএসএস স্কিমের বৈশিষ্ট: ১। একজন সিনিয়র সিটিজেন সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এসসিএসএস স্কিম চালু করতে পারেন। সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করা যায়। তবে অ্যাকাউন্টে জমার পরিমাণ সবসময় ১০০০ টাকার গুণিতক হওয়া উচিত।
advertisement
আরও পড়ুন:  7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের জুলাইয়ে DA বৃদ্ধি! বেতন বাড়বে ₹২৭,৩১২
২। এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়, যা সর্বোচ্চ। ত্রৈমাসিক ভিত্তিতে সুদ দেওয়া হয়। জমার তারিখ থেকে ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য।
advertisement
৩। কোনওভাবে এসসিএসএস অ্যাকাউন্টে কোনও অতিরিক্ত অর্থ জমা পড়লে তা অবিলম্বে আমানতকারীকে ফেরত দেওয়া হয়।
৪। এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। তবে আরও ৩ বছর বাড়ানো যেতে পারে।
৫। এই স্কিমে ১৯৬১-র আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় পাওয়া যায়। তবে এক অর্থবর্ষে মোট সুদ ৫০ হাজার টাকার বেশি হলে তা করযোগ্য।
advertisement
৬। যদি এক বছরের মধ্যে এসসিএসএস অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোনও সুদ পাওয়া যাবে না। যদি সুদ দেওয়া হয় তাহলে তা আমানতকারীর থেকে ফেরত নেওয়া হবে।
৭। যদি মেয়াদ চলাকালীন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে মৃত্যুর দিন থেকে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হবে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যোগ্যতা: যাঁরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খুলতে পারেন-
advertisement
১। ভারতীয় নাগরিক। এবং বয়স হতে হবে ৬০ বছর।
২। ৫৫ বছরের বেশি বয়সী অথচ ৬০ বছরের কম অবসরপ্রাপ্ত অসামরিক কর্মচারীরা শর্তসাপেক্ষে অবসর গ্রহণের ১ মাসের মধ্যে বিনিয়োগ করতে পারেন।
৩। ৫৫ বছরের বেশি বয়সী অথচ ৬০ বছরের কম অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা শর্তসাপেক্ষে অবসর গ্রহণের ১ মাসের মধ্যে বিনিয়োগ করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Senior Citizen Savings Scheme: সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বছরে ৭.৪ শতাংশ সুদ মিলছে, যোগ্যতা ও অন্যান্য সুবিধেগুলো দেখে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement