advertisement

Tata Nano: পুনর্জন্ম হবে ন্য়ানোর? বাজারে আসতে পারে ইলেক্ট্রিক ভার্সন, এক চার্জেই দীর্ঘ পথ পাড়ি

Last Updated:

দিল্লির অটো এক্সপো-তে নিজেদের সিয়েরা মডেলের গাড়িটির ইলেক্ট্রিক ভার্সন প্রদর্শিত করে টাটা মোটর্স।

#কলকাতা: দেশের মধ্য়ে এখন টাটা মোটর্সই সবথেকে বেশি সংখ্য়ক ইলেক্ট্রিক গাড়ি তৈরি করছে। সংস্থার তৈরি নেক্সন ছাড়াও এখন টিয়াগো এবং টিবর গাড়ি দু'টিরও ইলেক্ট্রিক ভার্সন বাজারে এনেছে টাটা মোটর্স। ফলে দামের দিক থেকে হোক বা বৈচিত্রের দিক থেকে, ব্য়াটারিচালিত গাড়ির বাজার ধরার ক্ষেত্রে প্রতিযোগী সংস্থাগুলির থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে টাটা মোটর্স।
এখানেই থেমে না থেকে আগামী বছরই আরও একগুচ্ছ নতুন গাড়ি বাজারে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে টাটা মোটর্স। ফলে ধরে নেওয়াই যায় সংস্থার অন্য়ান্য় জনপ্রিয় গাড়ির মডেলগুলিরও বিদ্য়ুৎচালিত ভার্সন খুব শিগগিরই বাজারে আসবে।
advertisement
advertisement
সম্প্রতি দিল্লির অটো এক্সপো-তে নিজেদের সিয়েরা মডেলের গাড়িটির ইলেক্ট্রিক ভার্সন প্রদর্শিত করে টাটা মোটর্স। কিন্তু গাড়ির বাজারে জোর গুঞ্জন, খুব শিগগিরই টাটা ন্য়ানো বিদ্য়ুৎচালিত গাড়ি হিসেবে প্রত্য়াবর্তন ঘটাতে পারে। ২০২০ সালের এপ্রিল মাসে বিএস ৬ দূষণ মান চালু হওয়ার পর ন্য়ানোর উৎপাদন বন্ধ করে দেয় টাটা মোটর্স। সংস্থার প্রাক্তন চেয়ারম্য়ান রতন টাটার স্বপ্নের প্রকল্প ছিল ন্য়ানো। বিশ্বের সবথেকে সস্তা গাড়ি হিসেবে ন্য়ানোকে তুলে ধরেছিল টাটারা।
advertisement
মাত্র ১ লক্ষ টাকা থেকে ন্য়ানোর দাম শুরু বলে দাবি ছিল টাটাদের। তা সত্ত্বেও বিক্রির দিক থেকে সেভাবে বাজার দখল করতে পারেনি টাটাদের বহুচর্চিত এই গাড়ি। গুঞ্জন সত্য়ি হলে, ব্য়াটারিচালিত গাড়ি হিসেবে ফের প্রত্য়াবর্তন ঘটতে পারে ন্য়ানোর। এমন কি, রতন টাটা নিজেও একটি ব্য়াটারি চালিত ন্য়ানো গাড়ি ব্য়বহার করেন।
advertisement
ন্য়ানোতেও টাটাদের নিজস্ব জিপট্রন হাই ভোল্টেজ প্রযুক্তি থাকতে পারে। এই প্রযুক্তির সাহায্য়ে এক বার চার্জ দিলেই ব্য়াটারি চালিত গাড়িতে সহজে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tata Nano: পুনর্জন্ম হবে ন্য়ানোর? বাজারে আসতে পারে ইলেক্ট্রিক ভার্সন, এক চার্জেই দীর্ঘ পথ পাড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement