advertisement

করোনা চিকিৎসার জন্য এই লোন দেবে SBI, মিলবে বিশেষ সুবিধা

Last Updated:

চাকুরীজীবী বা চাকরি করেন না এমন কোনো গ্রাহক, এমনকি অবসরপ্রাপ্ত কোনও ব্যক্তি তাঁর পরিবারের জন্য এই লোন নিতে পারেন।

#নয়াদিল্লি: কোভিড-ধ্বস্ত দেশবাসীকে কিছুটা সুরাহা দিতে বিশেষ চিকিৎসা ঋণ দিতে চাইছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এই ঋণের গ্রাহক যিনি তিনি ছাড়াও তার গোটা পরিবারই এর আওতায় থাকবেন। করোনা বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য এই লোন দেবে এসবিআই। এর নাম দেওয়া হয়েছে কবচ পার্সোনাল লোন
এস বি আই সূত্রে খবর, ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই বিশেষ চিকিৎসা ঋণের ক্ষেত্রে সুদের হার বাৎসরিক ৮.৫%। প্রসেসিং ফি দিতে হবে না।
কেউ যদি মেয়াদের আগেই লোনটি বন্ধ করে দিতে চায় তবে তার জন্য আলাদা করে কোনও খরচ দিতে হবে না। লাগবে না কোনও প্রি-পেমেন্ট পেনাল্টি।
advertisement
advertisement
এসবিআইয়ের এই ঋণের মেয়াদ ৫ বছর। যে কোনও তিন মাস ঝাড় পাওয়া যেতে পারে ঋণ শোধ দিকে দেওয়ার ক্ষেত্রে।
চাকুরীজীবী বা চাকরি করেন না এমন কোনো গ্রাহক, এমনকি অবসরপ্রাপ্ত কোনও ব্যক্তি তাঁর পরিবারের জন্য এই লোন নিতে পারেন।
এই লোনটি নেওয়ার জন্য করোনা টেস্টের রিপোর্ট লাগবে। তবে ব্যাঙ্কের, অন্যান্য সাধারণ লোন পেতে যে সব ডকুমেন্টস লাগে তা এক্ষেত্রে লাগবে না বলেই জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
advertisement
নিকটবর্তী এসবিআই ব্রাঞ্চে গিয়ে এই লোনের জন্য আবেদন জানাতে পারে কোনও গ্রাহক। এছাড়া ইওনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাপেও এই লোন সম্পর্কে জানা যেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনা চিকিৎসার জন্য এই লোন দেবে SBI, মিলবে বিশেষ সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement