advertisement

New Business Idea: মাত্র ৪০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে প্রতি মাসে আয় করবেন ৮০,০০০ টাকা!

Last Updated:

New Business Idea: IRCTC-র মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন ৷ বাড়িতে বসেই আপনি এই কাজ করতে পারবেন ৷

#নয়াদিল্লি: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) রেলের একটি পরিষেবা যা টিকিট বুকিংয়ের পাশাপাশি অন্যান্য সুবিধা দিয়ে থাকে ৷ IRCTC-র মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন ৷ বাড়িতে বসেই আপনি এই কাজ করতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল টিকিট এজেন্ট হতে হবে ৷
কীভাবে করবেন আবেদন ?
প্রথমে অনলাইন টিকিট বুকিং করার জন্য IRCTC-র ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে ৷ এর জেরে আপনি একজন অথোরাইজড টিকিট বুকিং এজেন্ট (Ticket booking agent) হয়ে যাবেন ৷ এরপর আপনি টিকিট বুকিং করতে পারবেন এবং এর জন্য IRCTC-র তরফে এজেন্টদের ভালো কমিশন দেওয়া হয়ে থাকে ৷
advertisement
advertisement
কত টাকা কমিশন মিলবে ?
যে কোনও যাত্রীর জন্য নন এসি কোচের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রত্যেক টিকিটে ২০ টাকা এবং এসি কোচের টিকিটের ক্ষেত্রে ৪০ টাকা প্রতি টিকিটে কমিশন মিলবে ৷ এছাড়া টিকিটের ভাড়ার ১ শতাংশ কমিশন দেওয়া হয় এজেন্টকে ৷ IRCTC- এজেন্ট হওয়ার একটা সুবিধা হচ্ছে টিকিট বুকিং করার কোনও লিমিট নেই ৷ আপনি যত ইচ্ছে টিকিট বুকিং করতে পারবেন ৷ এর পাশাপাশি ১৫ মিনিটে তৎকাল টিকিট বুকিংয়ের অপশনও রয়েছে ৷ এজেন্ট হিসেবে ট্রেনের টিকিটের পাশাপাশি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক টিকিটও বুকিং করতে পারবেন ৷
advertisement
৮০ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আয়-
মাসে যত বেশি টিকিট এজেন্ট বুকিং করতে পারবেন তত বেশি আয় হবে ৷ প্রত্যেক টিকিট বুকিংয়ের উপরে একটি কমিশন পেয়ে থাকেন এজেন্টরা ৷ এক জন এজেন্ট প্রতি মাসে ৮০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ মন্দার বাজারেও কমপক্ষে ৪০ থেকে ৫০ টাকা সহজেই আয় করতে পারবেন মাসে ৷
advertisement
কত টাকা ফি দিতে হবে ?
এক বছরের জন্য এজেন্ট হলে বছরে IRCTC-কে ৩৯৯৯ টাকা দিতে হবে ৷ দু’বছরের ক্ষেত্রে দিতে হবে ৬,৯৯৯ টাকা ৷ এক জন এজেন্ট মাসে ১০০ টিকিট বুকিং করলে প্রতি টিকিটে ১০ টাকা ফি দিতে হবে ৷ তবে ১০১ থেকে ৩০০ টিকিট বুকিং করলে প্রতি টিকিটে ৮ টাকা ফি দিতে হবে ৷ মাসে ৩০০-র বেশি টিকিট বুকিং করলে দিতে হবে ৫ টাকা ফি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মাত্র ৪০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে প্রতি মাসে আয় করবেন ৮০,০০০ টাকা!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement