advertisement

চাকরি ছেড়ে ২ লক্ষ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৫ লক্ষ টাকা

Last Updated:

ব্যবসার শুরু থেকেই মোটা টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রতি মাসে ৫ থেকে ১০ লক্ষ টাকার বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: চাকরির খোঁজে রয়েছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি বিজনেস প্ল্যান যেটা শুরু করে প্রথম দিন থেকেই মোটা টাকা আয় করতে পারবেন ৷ ডেয়ারি প্রডাক্ট প্রস্তুতকারী সংস্থা আমুলের সঙ্গে ব্যবসা শুরু করার বড় সুযোগ রয়েছে ৷ নতুন বছর আমুল তাদের ফ্র্যাঞ্চাইজি (Amul franchise) অফার করছে ৷ যার মাধ্যমে কম বিনিয়োগেও প্রতি মাসে ভালো ইনকাম সম্ভব (Earn money) ৷ আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যথেষ্ট লাভজনক ৷ এই ব্যবসায় লোকসান না হওয়ার সম্ভাবনাই বেশি ৷
২ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন ব্যবসা
আমুল রয়্যালটি বা প্রফিট শেয়ারিংয়ের ফ্র্যাঞ্চাইজি অফার করছে ৷ আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার খরচ খুব একটা বেশি নয় ৷ আপনি ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে ব্যবসা শুরু করতে পারবেন ৷ ব্যবসার শুরু থেকেই মোটা টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে প্রতি মাসে ৫ থেকে ১০ লক্ষ টাকার বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে তা সম্পূর্ণ জায়গার উপরে নির্ভর করবে ৷
advertisement
advertisement
কী ভাবে নেবেন ফ্র্যাঞ্চাইজি ?
আমুল দু’ধরনের ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে ৷ প্রথমে আমুল আউটলেট, আমুল রেলওয়ে পার্লার, আমুল কিয়োস্ক ফ্র্যাঞ্চাইজি ও দ্বিতীয় হচ্ছে আমুল আইস্ক্রিম স্কুপিং পার্লারের ফ্র্যাঞ্চাইজি ৷ প্রথমটায় ইনভেস্ট করলে ২ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ দ্বিতীয়টা নেওয়ার কথা ভাবলে ইনভেস্ট করতে হবে ৫ লক্ষ টাকা ৷ এখানে নন রিফান্ডেবল ব্র্যান্ড সিকিউরিটি হিসেবে ২৫ থেকে ৫০ হাজার টাকা দিতে হবে ৷
advertisement
কমিশন মিলবে কত টাকা ?
আমুল আউটলেট নিলে সংস্থা আমুল প্রোডাক্টের মিনিমাম সেলিং প্রাইস অর্থাৎ এমআরপি-র উপরে কমিশন দিয়ে থাকে ৷ একটা দুধের পাউচে ২.৫ শতাংশ, দুধের প্রোডাক্টে ১০ শতাংশ এবং আইস্ক্রিমে ২০ শতাংশ কমিশন পাওয়া যায় ৷ আমুল আইস্ক্রিম স্কুপিং পার্লারের ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে রেসিপি বেসড আইসক্রিম, শেক, পিৎজা, স্যান্ডউইচ, হট চকোলেটে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায় ৷ প্রি প্যাকড আইসক্রিমে ২০ শতাংশ এবং আমুল প্রডাক্টে কোম্পানি ১০ শতাংশ পর্যন্ত কমিশন দেয় ৷
advertisement
কতটা জায়গা লাগবে ?
আমুল আউটলেটের জন্য ১৫০ বর্গফুট জায়গার দরকার পড়বে ৷ আইস্ক্রিম পার্লার ফ্র্যাঞ্চাইজির জন্য কমপক্ষে ৩০০ বর্গ ফুট জায়গা থাকতে হবে ৷
কীভাবে আবেদন করবেন ?
ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে চাইলে retail@amul.coop এ মেল করতে হবে বা http://amul.com/m/amul scooping parlours লিঙ্কে গিয়েও বিস্তারতি জানতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরি ছেড়ে ২ লক্ষ টাকায় শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৫ লক্ষ টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement