advertisement

সামনেই PAN-Aadhaar লিঙ্ক করার শেষ তারিখ, বাড়িতে বসেই করে নিন এই কাজটি

Last Updated:

প্যান ও আধার লিঙ্ক করার দুটি উপায় রয়েছে -

#নয়াদিল্লি: প্যান কার্ড হোল্ডারদের জন্য অত্যন্ত জরুরি এই খবরটি জেনে রাখা ৷ কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক (Pan Aadhaar Link) করা বাধ্যতামূলক ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে একাধিক সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হল আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷
স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের আধার ও প্যান লিঙ্ক করার বিষয়ে একাধিকবার অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ ২০২২ এর মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করা হলে ব্যাঙ্কিং পরিষেবা সাসপেন্ড করে দেওয়া হবে ৷ ট্যুইট করে এসবিআই জানিয়েছিল, কোনও রকমের অসুবিধায় যাতে না পড়তে হয় তার জন্য আধার ও প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
আর কী কী সমস্যা হতে পারে ?
প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ এর জেরে আপনি মিউচুয়াল ফান্ড ও শেয়ারে ইনভেস্ট করতে পারবেন না ৷ খুলতে পারবেন না কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ কারণ এই সমস্ত কাজের জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
প্যান ও আধার লিঙ্ক করার দুটি উপায় রয়েছে -
১. ওয়েবসাইটের মাধ্যমে-
-প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে ৷
- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷
- আধার কার্ডে কেবল জন্মের বছর দেওয়া থাকলে স্কোয়্যারে ঠিক করতে হবে ৷
- এবার ক্যাপচা কোড দিতে হবে ৷
advertisement
- এরপর Link Aadhaar বটনে ক্লিক করতে হবে ৷
- ক্লিক করতে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে ৷
আরও পড়ুন: সন্তানের জন্য খোলা যেতে পারে পিপিএফ অ্যাকাউন্ট, এক নজরে দেখে নিন উপায়!
advertisement
২. SMS পাঠিয়ে প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন-
UIDPAN টাইপ করে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠালেই আপনার আধার ও প্যান লিঙ্ক হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সামনেই PAN-Aadhaar লিঙ্ক করার শেষ তারিখ, বাড়িতে বসেই করে নিন এই কাজটি
Next Article
advertisement
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?
ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে, কেন বাড়ছে বাহিনীর পরিমান? কোন জেলায় কত বাহিনী?
  • ন্যূনতম ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে

  • কোন জেলায় কত বাহিনী থাকবে দুই দফায়?

  • কেন বাড়ছে বাহিনীর পরিমান?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement