advertisement

Start Your Own Business: চাকরির পাশাপাশি শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৩ গুণ

Last Updated:

Start Your Own Business: অনলাইন, রিটেল মার্কেট, রিটেল চেনের মাধ্যমে আচার বিক্রি করতে পারবেন ৷ চাহিদা বাড়তে থাকলে ব্যবসা বড় করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷

#নয়াদিল্লি: করোনা সঙ্কটের জেরে গোটা বিশ্ব এক অস্বস্থিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই মহামারির জেরে অন্যান্য দেশের মতো প্রভাবিত হয়েছে এ দেশের অর্থনীতিও ৷ গত দেড় বছরে বিপুল সংখ্যক মানুষের বেতন কাটা হয়েছে ৷ চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ ৷ অনেককে আবার কম বেতনে নতুন চাকরি জয়েন করতে হয়েছে ৷ করোনা মহামারির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মূল্যবৃদ্ধি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই নাজেহাল অবস্থা সাধারন মানুষের ৷ এরকম পরিস্থিতিতে দেখা গিয়েছে অনেকেই নতুন ব্যবসা (Start your own business) শুরু করার পরিকল্পনা করছেন ৷
আপনিও চাইলে সহজেই ব্যবসা শুরু করে বিপুল আয় করতে পারবেন ৷ গুরুত্বপূর্ণ বিষয় হল এর জন্য আপনাকে চাকরি ছাড়তে হবে না ৷ চাকরির পাশাপাশি এই ব্যবসা (Start your own business) চালাতে পারবেন ৷  মাত্র ১০ হাজার টাকায় শুরু করা যাবে ব্যবসা ৷ এখান থেকে প্রতি মাসে বাড়তি আয় করতে পারবেন এবং আপনার ও পরিবারের সমস্ত দরকার সহজেই মেটাতে পারবেন ৷
advertisement
advertisement
দেশের বেশির ভাগ বাড়িতেই খাওয়ারের সঙ্গে আচার খাবার চল রয়েছে ৷ তাই বাজারে বিভিন্ন ধরনের আচারের প্রচুর চাহিদা রয়েছে ৷ আপনিও এই ব্যবসা প্রথমে ছোট স্কেলে শুরু করে প্রচুর লাভ করতে পারবেন ৷ বাড়ি থেকেই এই ব্যবসা (Start your own business) করা যেতে পারে ৷ ব্যবসা বাড়তে থাকলে তখন অন্য বড় জায়গা নেওয়া যেতে পারে ৷
advertisement
ব্যবসা শুরু করতে কত টাকা ইনভেস্ট করতে হবে ?
বাড়িতে এই ব্যবসা শুরু করতে মাত্র ১০ হাজার টাকা লাগবে ৷ প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সহজেই আয় করতে পারবেন ৷ আয় সম্পূর্ণ ভাবে নির্ভর করবে প্রোডাক্টের চাহিদা, প্যাকিং এবং জায়গার উপরে ৷ অনলাইন, রিটেল মার্কেট, রিটেল চেনের মাধ্যমে আচার বিক্রি করতে পারবেন ৷ চাহিদা বাড়তে থাকলে ব্যবসা বড় করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷
advertisement
সরকার কীভাবে করবে সাহায্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক সময় বলেছেন জব সিকার্সের বদলে জব ক্রিয়েটার হতে হবে ৷ নিজের ব্যবসা শুরু করলে প্রচুর মানুষ চাকরির সুযোগ পাবেন ৷ কেন্দ্র সরকারের তরফে এর জন্য একাধিক যোজনা শুরু করা হয়েছে ৷ ব্যবসা শুরু করতে চাইলে এই সরকারি যোজনার সুবিধা নিতে পারবেন ৷
advertisement
ব্যবসা করার জন্য কতটা জায়গা লাগবে ?
আচারের ব্যবসার জন্য ৯০০ বর্গফুট জায়গা লাগবে ৷ আচার বানাতে ও প্যাক করতে অনেকটা খালি জায়গা লাগবে ৷ আচারের ব্যবসা করার জন্য লাইসেন্সের দরকার পড়বে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Start Your Own Business: চাকরির পাশাপাশি শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৩ গুণ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement