advertisement

শিশুদিবসে এই ৬ খাতে বিনিয়োগ করুন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না!

Last Updated:

এই সঞ্চয় যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত ভাল ভাবে আর্থিক লক্ষ্যগুলি পূরণ হবে।

#কলকাতা: পিতা-মাতার কাছে সন্তানই তাঁদের পৃথিবী। নিজেদের স্বাচ্ছন্দ্য, খুশি ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাঁরা। এর একমাত্র উপায় সঞ্চয়। এই সঞ্চয় যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত ভাল ভাবে আর্থিক লক্ষ্যগুলি পূরণ হবে। শিক্ষা, উচ্চশিক্ষা, বিবাহ এবং কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে সন্তানের পাশে দাঁড়াতে পারবেন মা-বাবা।
বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরিকল্পনা। স্বল্প বা দীর্ঘ মেয়াদ, যাই হোক না কেন, সঠিক বিনিয়োগ পরিকল্পনাই মসৃণভাবে আর্থিক লক্ষ্যে পৌঁছে দেবে। বিনিয়োগ প্রক্রিয়ার আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হল সঞ্চয়। সন্তানের প্রয়োজনগুলো মেটাতে যে পরিমাণ যথেষ্ট মনে হয় তা অবশ্যই গণনা করে দেখতে হবে। অনেকগুলি বিনিয়োগ বিকল্প রয়েছে যা সন্তানের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে পারে।
advertisement
advertisement
স্টক: স্টকে দীর্ঘমেয়াদি বিনিয়োগই লাভজনক। তবে ঝুঁকি আছে। কিন্তু দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে স্টকের কোনও বিকল্প নেই, এটাও সত্য।
ফিক্সড ডিপোজিট: প্রথাগতভাবে সেভিংস অ্যাকাউন্টের তুলনায় ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি। এফডি অ্যাকাউন্ট খোলা সহজ। সব সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কেই এই সুবিধা মিলবে। বর্তমানে ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে।
advertisement
ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান: ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যান সাশ্রয়ী মূল্যের বিনিয়োগ হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন মেলে, পাশাপাশি রয়েছে বিমা কভারের সুবিধা। ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগের জন্য পছন্দ অনুযায়ী ফান্ড বেছে নেওয়া যায়। যেমন ইক্যুইটি ফান্ড, মানি মার্কেট ফান্ড, হাইব্রিড ফান্ড, ডেট ফান্ড ইত্যাদি।
advertisement
জীবন বিমা: সন্তান বা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্বের কথা এলে, জীবন বিমা আবশ্যিক। বিমাকারীর অকালমৃত্যুর পর তাঁর সুবিধাভোগীদের বিমা কভার প্রদান করা হয়। এ থেকে ঋণ পরিশোধ, শিশুদের টিউশন ফি ইত্যাদি খরচ করা যায়। অপ্রাপ্তবয়স্ক শিশুদেরও জীবন বিমা পলিসির অধীনে সুবিধাভোগী হিসাবে নমিনি করা যেতে পারে।
এনডাউমেন্ট পলিসি: এনডাউমেন্ট প্ল্যান কমবেশি জীবন বিমা প্ল্যানের মতোই। একমাত্র পার্থক্য হল এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সঞ্চয়ের সুবিধা আছে। বিনিয়োগকারী যদি পলিসি ম্যাচিউরিটির সময় পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তাঁকে রিটার্নের টাকা দেওয়া হয়। মারা গেলে রিটার্নের টাকা দেওয়া হয় সুবিধাভোগীকে।
advertisement
মিউচুয়াল ফান্ড বা এসআইপি: এসআইপি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। সর্বনিম্ন ৫০০ টাকা দিয়েও এসআইপি শুরু করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শিশুদিবসে এই ৬ খাতে বিনিয়োগ করুন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement