advertisement

Investment Tips: ১৪,৫০০ টাকা জমা করে পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা; কাজে আসুক SIP

Last Updated:

Mutual Fund Investments: ৬০ বছর বয়সে রিটায়ারমেন্টের পর এই পরিমাণ টাকা পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য সঠিক সময়ে SIP-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার।

Representative Image
Representative Image
#কলকাতা: ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলেই করতে চায় সেভিংস। এর জন্য প্রায় সকলেই বেশি রিটার্নের আশায় কোথাও না কোথাও জমাতে থাকে তাদের আয়ের টাকা (Investment tips)। কিন্তু একটি কথা সবার আগে মনে রাখা দরকার, যে কোনও জায়গায় বিনিয়োগ করার আগে এবং টাকা জমানোর আগে সেই সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার।
কম সময়ে বেশি রিটার্নের আশায় নিজেদের আয়ের টাকা যে কোনও জায়গায় ইনভেস্ট করা উচিত নয়। নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে, বেশি রিটার্ন পাওয়ার জন্য বর্তমানে সব থেকে ভালো জায়গা হল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মাসিক SIP-র মাধ্যমে ১৪,৫০০ টাকা জমা করে, পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা। ৬০ বছর বয়সে রিটায়ারমেন্টের পর এই পরিমাণ টাকা পাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য সঠিক সময়ে SIP-র মাধ্যমে বিনিয়োগ শুরু করা দরকার।
advertisement
advertisement
এক্সপার্টদের কথা অনুযায়ী কেউ যদি ২৫ বছর বয়স থেকেই SIP-র মাধ্যমে প্রতি মাসে টাকা জমানো শুরু করে দেয়, তাহলে সে ৬০ বছর বয়সে তার রিটায়ারমেন্টের পর একটা ভালো পরিমাণ টাকা ফেরত পেতে পারে। ৩৫ বছর ধরে একটানা বিনিয়োগ করার ফলে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা পাওয়া যায়। এর ফলে বিনিয়োগ করা টাকার পরিমাণ বেড়ে সেই ফান্ডের টাকা অনেকটাই বেড়ে যায়। ৩৫ বছর ধরে বিনিয়োগ করার ফলে ১২ থেকে ১৬ গুণ রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
ধরা যাক, কেউ যদি ২৫ বছর বয়স থেকে প্রতি মাসে ১৪,৫০০ টাকা করে SIP-র মাধ্যমে জমাতে শুরু করে এবং সে যদি কম করে ১২ গুণ রিটার্নও পেয়ে থাকে, তাহলে ৬০ বছর বয়সে সে প্রায় ২২.৯৩ কোটি টাকার একটি ফান্ড তৈরি করে ফেলতে পারবে। বাজারের ওঠানামার ওপরে ইন্টারেস্টের গ্রাফ ওঠানামা করলেও, বেশি সময় ধরে SIP-র মাধ্যমে নিয়মিত ভাবে টাকা বিনিয়োগ করতে পারলে একটা ভালো রিটার্ন পাওয়া যায়।
advertisement
মিউচুয়াল ফান্ডের এই SIP-র মাধ্যমে টাকা বিনিয়োগ করার আগে সেই ফান্ড সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। সেই ফান্ডের অতীতের রেকর্ড এবং বর্তমানে সেটি কেমন পারফর্ম করছে তা ভালো করে জেনে এবং অন্যান্য ফান্ডের সঙ্গে সেটি যাচাই করে তার পরেই সেখানে বিনিয়োগ শুরু করা দরকার। SIP-র মাধ্যমে টাকা বিনিয়োগ করার সময় একটি কথা মাথায় রাখা দরকার যে বেশি সময় ধরে এটি চালাতে পারলে তবেই এখানে বেশি রিটার্ন পাওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: ১৪,৫০০ টাকা জমা করে পাওয়া যেতে পারে প্রায় ২৩ কোটি টাকা; কাজে আসুক SIP
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement