advertisement

আরবিআইয়ের নতুন গভর্নর শক্তিকান্ত দাস, ইনিই ছিলেন নোটবন্দীর মূল কারিগর

Last Updated:
#মুম্বই: সোমবার আচমকাই আরবিআইয়ের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল ৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন গভর্নর বাছাইয়ের কাজও সেরে ফেলল কেন্দ্র ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গভর্নরের দায়িত্বে এবার শক্তিকান্ত দাস ৷ তিনি ছিলেন প্রাক্তন অর্থ বিষয়ক সচিব ৷ বর্তমানে তিনি অর্থ কমিশনের সদস্য ৷ RBI-এর ২৫তম গভর্নর হলেন শক্তিকান্ত দাস ৷ নোটবন্দীর মূল কারিগরকে এবার আরবিআইয়ের গভর্নরের পদেই বসাল কেন্দ্র ৷
advertisement
১৯৮০ সালের তামিলনাডু ব্যাচের আইএএস অফিসার শক্তিকান্ত দাস এর আগে অর্থ মন্ত্রকের সচিবের দায়িত্বও সামলেছেন ৷ পাশাপাশি রাজস্ব সচিব ও সার মন্ত্রকের সচিবের দায়িত্বও সামলেছেন তিনি ৷ মেয়াদ শেষ হওয়ার আগেই সোমবার আরবিআইয়ের গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিলেন উর্জিত প্যাটেল ৷ তাঁর পদত্যাগের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও ৷ শেয়ার বাজারে ধস নামার পাশাপাশি টাকার দামও বেশ কিছুটা পড়েছে ৷ এই পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে আরবিআইয়ের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাটা শক্তিকান্তের কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ ৷ একইসঙ্গে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন ও মতের বিরোধ সামলে আরবিআইয়ের স্বতন্ত্রতা রক্ষা করার কাজও করতে হবে প্রাক্তন এই আমলাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরবিআইয়ের নতুন গভর্নর শক্তিকান্ত দাস, ইনিই ছিলেন নোটবন্দীর মূল কারিগর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement