advertisement

আগামিকাল ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের এই পরিষেবাগুলি, করতে পারবেন না কোনও লেনদেন

Last Updated:

SBI Alert: গ্রাহকদের এই সময় কোনও প্ল্যাটফর্মে ট্রানজাকশন-সহ অন্যান্য অ্যাক্টিভিটি না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য (SBI) জরুরি খবর ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বেশ কিছু পরিষেবা ২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে চলেছে ৷ এই সময় স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা কোনও লেনদেন করতে পারবেন না ৷ ট্যুইটার একটি অ্যালার্ট জারি করে স্টেট ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ১৫ সেপ্টেম্বর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ রাখা হবে ৷ এই পরিষেবার মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷ ট্যুইটে এসবিআই জানিয়েছেন, পরিষেবা ১৫ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ২টো পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে ৷
advertisement
গ্রাহকদের এই সময় কোনও প্ল্যাটফর্মে ট্রানজাকশন-সহ অন্যান্য অ্যাক্টিভিটি না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এর আগে ৪ সেপ্টেম্বর মেইন্টেনেন্সের কাজের জন্য স্টেট ব্যাঙ্কের Yono পরিষেবার প্রায় ৩ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল ৷ এর আগে জুলাই ও অগাস্ট মাসেও সিস্টেম রক্ষনাবেক্ষণের স্টেট ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হয়েছিল ৷ সাধারনত মেইন্টেনেন্সের কাজ রাতের দিকে করা হয়ে থাকে যাতে বেশি সংখ্যক গ্রাহক প্রভাবিত না হয় ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা প্রায় ৮ কোটির বেশি গ্রাহকরা ব্যবহার করে থাকেন ৷ মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা প্রায় ২ কোটি গ্রাহক ব্যবহার করেন ৷ Yono-তে রেজিস্টার্ড গ্রাহকদের সংখ্যা ৩.৪৫ কোটি যার মধ্যে ৯০ লক্ষ গ্রাহক প্রায় প্রতিদিন লগইন করে থাকেন ৷
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগাস্ট ২০২১ স্টেট ব্যাঙ্কের তরফে সীমিত সময়ের জন্য একটি বিশেষ যোজনা শুরু করা হয় ৷ নাম প্ল্যাটিনাম জমা যোজনা ৷ ১৫ অগাস্ট শুরু হওয়া এই যোজনা ১৪ সেপ্টেম্বর ২০২১ অর্থাৎ আজ শেষ হতে চলেছে ৷ আপনি যদি এই যোজনার লাভ নিতে চান তাহলে ইনভেস্ট করার আজই শেষ দিন ৷ জেনে নিন এই স্পশ্যাল ডিপোজিট স্কিমে কী কী সুবিধা মিলবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগামিকাল ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের এই পরিষেবাগুলি, করতে পারবেন না কোনও লেনদেন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement