advertisement

Petrol-Diesel price Today: আরও দাম বাড়ল জ্বালানির, এবার পেট্রোলের পাশাপাশি সেঞ্চুরি পার ডিজেলেরও

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 10 October 2021)

#নয়াদিল্লি: সাধারনের চিন্তা বাড়িয়ে লাগাতার দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের (Petrol diesel price) ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে রবিবার ১০ অক্টোবর ফের দাম বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৩০ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৩৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
IOCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.১৪ টাকা এবং ডিজেল বেড়ে হয়েছে ৯২.৮২ টাকা ৷ অন্যদিকে, মুম্বইয়ে এদিন ডিজেলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এদিন মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০.৬৬ টাকা ৷ পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১১০.১২ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 10 October 2021)
১) দিল্লি- পেট্রোল ১০৪.১৪ টাকা, ডিজেল ৯২.৯২ টাকা
২) মুম্বই- পেট্রোল ১১০.১২ টাকা, ডিজেল ১০০.৬৬ টাকা
৩) চেন্নাই- পেট্রোল ১০১.৫৩ টাকা, ডিজেল ৯৭.২৬ টাকা
৪) কলকাতা- পেট্রোল ১০৪.৮০ টাকা, ডিজেল ৯৫.৯৩ টাকা
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ বর্তমানে মুম্বইয়ে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷ রাজ্যগুলির তরফে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel price Today) উপর আলাদা আলাদা ভ্যাট লাগু করা হয় ৷ এর জেরে আলাদা আলাদা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয় ৷
advertisement
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel price Today: আরও দাম বাড়ল জ্বালানির, এবার পেট্রোলের পাশাপাশি সেঞ্চুরি পার ডিজেলেরও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement