advertisement

RIL Q1 Preview: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট মুনাফা হতে পারে ১৬,৯৯৫ কোটি টাকা; কী বলছেন বিশ্লেষকরা?

Last Updated:

২১ জুলাই, ২০২৩ তারিখে জুন ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট জমা দেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট মুনাফা হতে পারে ১৬,৯৯৫ কোটি টাকা
প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট মুনাফা হতে পারে ১৬,৯৯৫ কোটি টাকা
কলকাতা: চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২২-২৩-এর প্রথম ত্রৈমাসিকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুনাফায় কিছুটা পতন দেখা দিতে পারে। আসলে জুনে যে ত্রৈমাসিক শেষ হয়েছে, তাতে দেখা গিয়েছে সংস্থার অয়েল-টু-কেমিক্যাল (O2C) ব্যবসার পারফরম্যান্স তেমন ভাল নয়। আর এই কারণেই সংস্থার মুনাফায় বেশ কিছুটা পতন দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আবার ১৪টি ব্রোকারেজের উপর সমীক্ষা চালিয়েছিল ব্লুমবার্গ। তাতে ১০টি ব্রোকারেজের দেওয়া গড় হিসেব অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনসলিডেটেড নেট প্রফিটে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে প্রায় ১০% পতন দেখা দিতে পারে। এর ফলে তা এসে দাঁড়াতে পারে ১৬৯৯৫ কোটি টাকায়। কনসলিডেটেড রেভেনিউও ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২% পতন হয়ে ২.১৫ লক্ষ কোটি টাকায় দেখা যাচ্ছে। ২১ জুলাই, ২০২৩ তারিখে জুন ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট জমা দেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
advertisement
advertisement
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এমকে রিসার্চ জানিয়েছে যে, ইবিআইটিডিএ সামান্য বাড়তে পারে। কোয়ার্টার-অন-কোয়ার্টার ভিত্তিতে ১% বেড়ে তা ৩৮৮০০ কোটি টাকায় এসে ঠেকতে পারে। তবে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ইবিআইটিডিএ-র ৪% পতন হয়ে দাঁড়াতে পারে ১৫৬০০ কোটি টাকায়। জিও-র সঙ্গে যুক্ত হতে পারে ৬.৫ মিলিয়ন নেট সাবস্ক্রাইবার। এমনটাই আশা এমকে রিসার্চের। আবার রিটেল ইবিআইটিডিএ কোয়ার্টার-অন-কোয়ার্টার ভিত্তিতে ২% বেড়ে হতে পারে ৫০০০ কোটি টাকা। তবে আপস্ট্রিম ইবিআইটিডিএ-এর ক্ষেত্রে তেমন একটা তারতম্য থাকবে না।
advertisement
ফলাফল প্রকাশের ঠিক আগেই শেয়ার বাজারে গত ১৯ জুন, ২০২৩ তারিখে মুকেশ আম্বানির এই সংস্থা বিএসই-তে শেয়ার প্রতি ২৮৫৫ টাকায় ৫২-সপ্তাহের শীর্ষে পৌঁছেছিল। ২০ জুলাই ক্লোজিংয়ের সময় দেখা গিয়েছিল যে, শেয়ারগুলি ২৬১৯.৮০ টাকায় স্থির হয়েছে। যেটা আগের দিনের ক্লোজিংয়ের তুলনায় ১.২ শতাংশ উর্ধ্বে ছিল।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলাদা ভাবে গ্রস রিফাইনিং মার্জিন (জিআরএম) পেশ করে না। বিশ্লেষকদের আশা, ওই সংস্থা জুন ত্রৈমাসিকে ব্যারেল প্রতি ১১ ডলার জিআরএম অর্জন করতে পারত। আসলে এই সংস্থাকে বেঞ্চমার্ক সিঙ্গাপুর জিআরএম-এর পতনশীল প্রবণতা অনুসরণ করতে দেখা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q1 Preview: প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট মুনাফা হতে পারে ১৬,৯৯৫ কোটি টাকা; কী বলছেন বিশ্লেষকরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement