advertisement

RIL AGM 2020: Jio-তে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে Google, এজিএমে ঘোষণা মুকেশ আম্বানির

Last Updated:

জিও-তে এবার বিনিয়োগ করতে চলেছে গুগলও ৷ জিও-র ৭.৭ শতাংশ শেয়ার কিনছে গুগল ৷

#মুম্বই: করোনা আবহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা ৷ বুধবার সংস্থার ৪৩তম এজিএমে যে বড় কিছু ঘোষণা করবেন চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ তা একপ্রকার নিশ্চিত ছিল ৷ সভায় দেখা গেল একের পর এক বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি ৷ বৈঠকে বিনিয়োগকারীদের স্বাগত জানানোর পাশাপাশি মুকেশ এদিন বলেন, ‘‘ বিনিয়োগকারীদের স্বাগত ৷ করোনাযুদ্ধে আমরা জয়ী হবই ৷ আমাদের সাফল্য জিও মিট ৷ ইতিমধ্যেই ৫০ লক্ষ ব্যবহারকারী জিও মিটের ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) দেশের সবচেয়ে বড় রফতানিকারি সংস্থা ৷ RIL এই মুহূর্তে ঋণমুক্ত কোম্পানি ৷ আমরা প্রতিশ্রুতি পালনে সক্ষম ৷ দেশের ইতিহাসে রাইটস ইস্যু আমরাই এনেছি ৷ ’’
জিও-তে এবার বিনিয়োগ করতে চলেছে গুগলও ৷ জিও-র ৭.৭৩ শতাংশ শেয়ার কিনছে গুগল ৷ জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে গুগল ৷ ৪.৩৬ লক্ষ কোটি টাকা দরে জিও প্ল্যাটফর্মের ইক্যুয়িটি শেয়ার কিনছে গুগল ৷ এমনটা এদিন এজিএমে ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
advertisement
advertisement
জিও-তে সাম্প্রতিক সময়ে যে বিশ্বখ্যাত সংস্থাগুলি বিনিয়োগ করেছে, তার মধ্যে রয়েছে ফেসবুক (৪৩,৫৭৩.৬২ কোটি টাকা), সিলভার লেক পার্টনার্স (৫৬৫৫.৭৫ কোটি টাকা), ভিস্তা ইক্যুইটি পার্টনার্স (১১,৩৬৭ কোটি টাকা), জেনারেল অ্যাটলান্টিক (৬৫৯৮.৩৮ কোটি টাকা), কেকেআর (১১,৩৬৭ কোটি টাকা), মুবাডালা (৯০৯৩ কোটি টাকা), সিলভার লেক (৪,৫৪৭ কোটি টাকা)-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর (৫৬৮৩.৫০ কোটি টাকা), টিপিজি ক্যাপিটাল (৪৫৪৬.৮০ কোটি টাকা), এল ক্যাটারটন (১৮৯৪.৫০ কোটি টাকা) , পিআইএফ (১১,৩৬৭ কোটি টাকা), ইন্টেল (১,৮৯৪.৫০ কোটি টাকা), কোয়ালকম ৭৩০ কোটি টাকা ৷ এবার গুগলের হাত ধরে ১৪তম বিদেশি বিনিয়োগ এল জিও প্ল্যাটফর্মে ৷ করোনার জেরে লকডাউন ৷ আর তার জন্য অধিকাংশ সংস্থার ব্যবসা যখন প্রবল ক্ষতির সম্মুখীন ৷ তখন একের পর এক চমক দেখাচ্ছে জিও ৷ ফেসবুক থেকে গুগল- বিশ্বের তাবড় তাবড় সংস্থারাই জিও-তে লগ্নি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2020: Jio-তে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে Google, এজিএমে ঘোষণা মুকেশ আম্বানির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement