advertisement

এবার এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো এখানে ?

Last Updated:

প্রায় ৬ মাসের জন্য এই বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কের গ্রাহকদের বেশ অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে ৷

#নয়াদিল্লি: গত বেশ কয়েকদিন ধরেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তাদের নিয়ম না মেনে চলার জন্যে একাধিক ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ৷ মার্চ মাসে নিয়ম লঙ্ঘনের জন্য প্রায় ৮টি ব্যাঙ্ককে জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক ৷ এবার আরবিআই বেঙ্গালুরু অবস্থিত এই ব্যাঙ্কের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল ৷
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, এবার বেঙ্গালুরুতে অবস্থিত কো-অপারেটিভ ব্যাঙ্ক Shushruti Souharda Sahakara Bank থেকে গ্রাহকরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের উপর লোন দেওয়া এবং টাকা জমা করার উপরেও আগামী নির্দেশ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
প্রায় ৬ মাসের জন্য এই  বিধিনিষেধ  জারি করা হয়েছে ৷ এর জেরে ব্যাঙ্কের গ্রাহকদের বেশ অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে ৷ আরবিআই-এর তরফে জারি বয়ানে বলা হয়েছে ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না ৷ ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিধিনিষেধ-সহ ব্যাঙ্কিং পরিষেবা পরিচালনা করার অনুমতি দিয়েছে আরবিআই। বর্তমানে ছ’মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
এর আগে ৫ এপ্রিল তিনটি কো-অপারেটিভ ব্যাঙ্ককে নিয়ম পালন না করার ক্রুটির জন্য জরিমানা করেছিল আরবিআই ৷ তবে এই ব্যাঙ্কগুলির উপরে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ এই তিনটি ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়েছিল ৷ এই তিনটি ব্যাঙ্কের মধ্যে দুটি মহারাষ্ট্রের এবং একটি পশ্চিমবঙ্গের ৷
advertisement
যে ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছিল তার মধ্যে Yashwant Cooperative Bank Limited, মুম্বইয়ের Kokan Mercantile Co-operative Bank Ltd এবং কলকাতার The Samata Cooperative Development Bank সামিল ছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো এখানে ?
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement